শামীম আহমেদ জয়, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৯:৩০
চ্যানেলে এস টেলিভিশনের অনুসন্ধানী সংবাদের কবলে ‘লেংটার মেলা’: প্রশাসন কর্তৃক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা
অশ্লীলতা, মাদক ও জুয়ার আখড়ায় পরিণত হওয়া মতলব উত্তরের বিতর্কিত ‘লেংটার মেলা’র সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস -তে প্রচারিত বিশেষ অনুসন্ধানী সংবাদ এবং জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরার পর প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চ্যানেল এস এর সংবাদের প্রভাব ও প্রশাসনের এ্যাকশন: গত কয়েকদিন ধরে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় ১০৭তম লেংটার মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়ার আসর মতো অনৈতিক কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন প্রচার করে চ্যানেল এস টেলিভিশন । সংবাদটি প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং প্রশাসনের টনক নড়ে। বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং সেখানে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতি ও আইনভঙ্গের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে মেলার সকল স্টল, গান-বাজনার আসর ও অন্যান্য কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন।
জনস্বার্থে এবং ধর্মীয় পবিত্রতা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চ্যানেল এস কর্তৃপক্ষ। আমাদের বস্তুনিষ্ঠ সংবাদের ওপর ভিত্তি করে এই সময়োপযোগী সিদ্ধান্ত সামাজিক অবক্ষয় রোধে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মেলা বন্ধের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি পক্ষ থেকে প্রশাসনের প্রতি একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে দেশের কোথাও যেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং নিরাপত্তা নিশ্চিত না করে এ ধরনের কোনো মেলা বা কার্যক্রম পরিচালিত হতে না পারে, সেদিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে ধর্মীয় বা আধ্যাত্মিক আয়োজনের আড়ালে যেন মাদক ও অশ্লীলতার বিস্তার না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন। চ্যানেলে এস সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাবে।