শাহপরান, কসবা আখাউরা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৭:৩৬
কসবায় গাঁজা ও ভারতীয় বিয়ারসহ একজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় বিয়ার সহ মো. জমশেদ মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি আজ রবিবার সকালে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রামখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানা পুলিশ জানায়, এসআই সাগর হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কায়েমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামখোলা গ্রামের মো. জমসেদ মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে টিনের বেড়া ও দোচালা টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়।
অভিযানে জমশেদ মিয়ার দখল ও হেফাজত থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ১৬টি টিনের ছিপিযুক্ত কাঁচের বোতলে থাকা HE-MAN 9000 STRONG BEER এবং ৬টি লাল রঙের টিনের ক্যানে থাকা KINGFISHER STRONG PREMIUM BEER উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভারতীয় মদের পরিমাণ ১৩ লিটার ৪০০ মিলিলিটার।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাসেদ বলেন গ্রেপ্তার মো. জমশেদ মিয়া কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।