জামালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৪:২৩
জামালগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আলী হোসেন উপজেলার উত্তর গ্রামের নূর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পশ্চিম লম্বাবাক সাচনা-মমিনপুর সড়ক এলাকা থেকে আলী হোসেনকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।