কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:০০:১৪
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবিতে কোনাবাড়ীতে জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল
রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী ও কাশিমপুর বাংলাদেশ জামায়াতে ইসলামি।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টায় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ১ নং গেটের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। আলোচনা শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের সামনে এসে শেষ হয়।
কোনাবাড়ী থানা জামায়াতে ইসলামির আমির মোঃ কবির হোসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি আ স ম ফারুক,বায়তুলমাল সেক্রেটারী মাওলানা সাখাওয়াত হোসেন,সহকারি সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড.হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।