সোহেল আমিন, ধামরাই (ঢাকা)
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৭:৩০
ধামরাইয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে খাদে বাস: শিশুসহ আহত অন্তত ১২
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেবা লিংক’ পরিবহনের একটি যাত্রীবোঝাই বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর, ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটায় (২:৩০ মিনিট) ধামরাইয়ের আলাদিন হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে এবং বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। সেবা লিংক পরিবহনের বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক দ্রুত মোড় নিতে গেলে গতি অনিয়ন্ত্রিত হয়ে বাসটি মহাসড়ক থেকে পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।