মো: তামিম মোল্লা , কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৭:৪৩
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ইলিয়াস মল্লিকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী 'দোলা পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হামিমের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।