সদর, শাজাহানপুর, শেরপুর ও শিবগঞ্জে খননকাজের উদ্যোগ; প্রকল্প বাস্তবায়নে নজরদারির দাবি
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:১৩
করতোয়া নদী পুনঃখননে একাধিক প্যাকেজ, বগুড়ায় প্রতিমন্ত্রীর সফর ঘিরে আলোচনা
বগুড়ার করতোয়া নদী পুনঃখনন ও নদীব্যবস্থার উন্নয়নে একাধিক প্যাকেজে কাজের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর ও শিবগঞ্জ উপজেলায় নদী পুনঃখননের কাজের তথ্য পাওয়া গেছে সরকারি দরপত্র নথিতে।
সরকারি ই-জিপি তথ্য অনুযায়ী, বগুড়া সদরে ৪ দশমিক ৫ কিলোমিটার, শাজাহানপুরে ২ দশমিক ৫ কিলোমিটার এবং শেরপুরে ৪ কিলোমিটার নদী পুনঃখননের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পুনঃখননের দরপত্র প্রকাশের তথ্য পাওয়া গেছে।
এদিকে করতোয়া নদী উন্নয়ন প্রকল্প ঘিরে বগুড়ায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সফর ও উদ্বোধনী কর্মসূচি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর বগুড়া সফরের নির্দিষ্ট সময়সূচি, উদ্বোধনস্থল এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে করতোয়া নদীর বিভিন্ন অংশে নাব্যতা সংকট, দূষণ ও দখল নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে। নদী পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে পানি প্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা কমানো এবং কৃষি ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।
তবে শুধু খননকাজ শুরু করলেই হবে না, প্রকল্পের কাজের মান, নির্ধারিত সময়সীমা এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিমন্ত্রীর সফরসূচি ও উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডিজি বলেন, অতি তাড়াতাড়ি কর শুরু করা হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কোনদিন উদ্বোধন করবেন ।
জেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তোফিকুর রহমান তিনি বলেন সার্বিয়ার এবং আমরা বারবার পরিপ্রদর্শন করেছি নভেম্বর ই কর তোর পূর্ণ ফর্ম সহ সকল কাজ শুরু হবে উৎপাদন করে যাবে ।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এক্সএনএসি নাজমুল হক সহ সকলে।