রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জপলা প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৩
বগুড়ায় পৃথক অভিযানে ইস্কাফ-ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯৮ বোতল ইস্কাফ ও ৩৩ বোতল ফেয়ারডিলসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), সিপিএসসি বগুড়া ক্যাম্প।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর তালুকদারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. শহীদ পাইকার (২৭)-কে আটক করা হয়। তিনি ওই এলাকার আবু বক্কর পাইকারের ছেলে। তার কাছ থেকে ৯৮ বোতল ইস্কাফ ও ২৬ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
অপরদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় এসআরবি-১২। অভিযানে মোছা. রোকেয়া বেগম (৪৪) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত কুড়ানু ও মৃত দুলু প্রামাণিকের স্ত্রী। তার কাছ থেকে ৭ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক দুজন ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১২ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।