ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

যুক্তরাষ্ট্রে নিজ কর্মস্থলে লক্ষ্মীপুরের নারীকে হাতুড়িপেটায় হত্যা: ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নিজ কর্মস্থলে লক্ষ্মীপুরের নারীকে হাতুড়িপেটায় হত্যা: ঘাতক গ্রেপ্তার


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নিলুফার ইয়াসমিন পারভীন (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী। গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে নিজ কর্মস্থল একটি গ্যাস স্টেশনে দায়িত্ব পালনকালে এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে তিনি প্রাণ হারান।​স্থানীয় প্রবাসী সূত্র ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, ফোর্ট মায়ার্সের ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড ও হাইল্যান্ড অ্যাভিনিউয়ের শেভরন (Chevron) গ্যাস স্টেশনে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন ইয়াসমিন। প্রতিদিনের মতো সেদিন ভোরেও তিনি স্টোর খোলেন এবং ভিতরে নামাজে দাঁড়ান। সকাল আনুমানিক ৭টা ১৪ মিনিটে হামলাকারী স্টোরের দরজা খোলার চেষ্টা করে।​ঠিক সেই সময় ঘাতক যুবক স্টোরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। ক্ষিপ্ত হয়ে সে বাইরে পার্ক করা ইয়াসমিনের ব্যক্তিগত গাড়িতে হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে। গাড়িতে হামলার শব্দ পেয়ে ইয়াসমিন নামাজ শেষ করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং ভাঙচুরের কারণ জানতে চান। এতেই ঘাতক যুবক হিংস্র হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।​সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘাতক যুবক অত্যন্ত ঠান্ডা মাথায় তার হাতে থাকা বড় হাতুড়ি দিয়ে ইয়াসমিনকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করতে থাকে। মাথায় অন্তত সাতবার হাতুড়ির প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত ও নিথর অবস্থায় তাকে ফেলে রেখে ঘাতক স্বাভাবিক ভঙ্গিতে ঘটনাস্থল ত্যাগ করে।​ফোর্ট মায়ার্স পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রোলবার্ট জোয়াকিন। সিসিটিভি ফুটেজে তাকে লস অ্যাঞ্জেলেস লেকার্সের ২৪ নম্বর জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। তবে এই হামলার পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি এটি কেবলই একটি অপরাধমূলক কর্মকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে।​নিহত ইয়াসমিন পারভীন দুই মেয়েকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের ছোট বোন।​স্বজনরা জানান, ​ইয়াসমিন অত্যন্ত পরোপকারী ও ধর্মপ্রাণ নারী ছিলেন।​প্রবাসে সন্তানদের সচ্ছল ভবিষ্যতের জন্য তিনি নিরলস পরিশ্রম করতেন। ​তার এই অকাল মৃত্যুতে লক্ষ্মীপুরের কুশাখালী এবং ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।​যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

১৫ ঘন্টা আগে

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে নিজের অবস্থান জানালেন মিজানুর রহমান আজহারী

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে নিজের অবস্থান জানালেন মিজানুর রহমান আজহারী


অস্ট্রেলিয়া সফররত ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী তার ভিসা বাতিলের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর নিজের অবস্থান পরিষ্কার করেছেন। আজ বুধবার (১ এপ্রিল) এক অডিও বার্তায় তিনি এই পরিস্থিতির প্রকৃত কারণ তুলে ধরেন এবং মানবিক মর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।ড. আজহারী গত ২৮ মার্চ অস্ট্রেলিয়া পৌঁছান এবং গত পাঁচ দিন ধরে সেখানেই অবস্থান করছেন। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বর্তমান সফরে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। এই তথ্যের বিপরীতে তিনি জানান, এই সফরে তিনি এখন পর্যন্ত কোনো জনসভায় বা প্রোগ্রামে বক্তব্যই দেননি।আজহারী বলেন, ‘আমি তো এখনও কোনো বক্তব্যই দেইনি। গতকাল প্রথম ইভেন্ট হওয়ার কথা ছিল, যা পরে পুনর্নির্ধারণ করা হয়। এরপর একটি পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রিপোর্ট করা হলে তারা ভিসাটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।’ তিনি আরও বলেন, সংবাদগুলোতে এমনভাবে তথ্য দেওয়া হয়েছে যেন তিনি এই সফরে এসে কোনো বিতর্কিত মন্তব্য করেছেন, যা আসলে তথ্যগতভাবে সঠিক নয়।ভিসা বাতিলের কারণ সম্পর্কে আজহারী জানান, মূলত দীর্ঘ সময় আগের একটি বক্তব্যের খণ্ডিত অংশ, যা মূল প্রসঙ্গের বাইরে ছিল, সেটিকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে সীমাবদ্ধতা তৈরি করা হয়েছিল। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সেই পুরানো রেফারেন্স ব্যবহার করেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই নেতিবাচক পরিবেশ তৈরি করেছে।অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে ড. আজহারী জোর দিয়ে বলেন যে, কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা ধর্মের প্রতি মুসলিম হিসেবে আমাদের কোনো বিদ্বেষ নেই। তিনি বলেন, ‘ইহুদি বা খ্রিস্টানদের প্রতি আমাদের কেন বিদ্বেষ থাকবে? মানবতার দিক থেকে তারা আমাদের ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর আমার অনেক আলোচনা রয়েছে।’ তিনি আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তিনি সবসময় সোচ্চার ছিলেন।ড. আজহারী স্পষ্ট করেন যে, তার প্রতিবাদ মূলত কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং নিপীড়নের বিরুদ্ধে। নিজেকে ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে প্রচার করার প্রচেষ্টাকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, যদি ইহুদিদের ওপর কিংবা খোদ অস্ট্রেলিয়ার ওপরও কোনো অন্যায় আক্রমণ চালানো হয়, তিনি সেটির বিরুদ্ধেও কথা বলবেন। তার লড়াই মূলত আগ্রাসন ও জুলুমের বিরুদ্ধে।ড. আজহারী বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সাংবাদিকদের প্রকৃত তথ্য অনুধাবন করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ভিসা বাতিল হওয়া একটি প্রশাসনিক প্রক্রিয়া হতে পারে, কিন্তু বর্তমানে কোনো বক্তব্য দিয়ে এটি ঘটেছে—এমন তথ্য প্রচার করা সঠিক নয়।’ তিনি বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন।

৩ দিন আগে

নিউইয়র্কে সড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত বাংলাদেশি তরুণী

নিউইয়র্কে সড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত বাংলাদেশি তরুণী


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।১৯ বছর বয়সি নিশাত জান্নাত নিউ ইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।নিশাত ৪ ও ৯ বছর বয়সি দুই ছোট বোনের পাশাপাশি বড়বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন। নওশিন বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউ ইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। “সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।”হেলাল জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে নিউইয়র্কেই।ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে।প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, “কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

৪ দিন আগে

দক্ষিণ কোরিয়া বিএনপির মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন

দক্ষিণ কোরিয়া বিএনপির মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন


দক্ষিণ কোরিয়া বিএনপি শাখা কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ২৯ মার্চ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ কোরিয়া  শাখা কর্তৃক আয়োজিত 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে  ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।  অনুষ্ঠানে  সভাপতিত্ব  করেন দক্ষিণ কোরিয়া বিএনপির সুযোগ্য আহবায়ক জনাব এম জামান সজল বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হাসিবুল কবির হাসিব যুগ্ম সদস্য সচিব ইমন রহমান অহি  এছাড়াও আরো বক্তব্য রাখেন আব্দুর হান্নান রিন্টু , সম্রাট হোসেন স্বপন, কাইয়ুম শেখ, মামুন ঢালি, হানিফ তালুকদার সহ দক্ষিণ কোরিয়া বিএনপির  ও যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক বাপ্পি। বক্তারা বর্তমান সরকারকে সহযোগিতা করে সুন্দর রাষ্ট্র গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানান। এবং বর্তমানে জ্বালানি সংকটেও বাংলাদেশ সরকার তেলের দাম বৃদ্ধি না করাতে সরকারের প্রশংসা করেন। এবং ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া বিএনপিকে আরো সুসংগঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

৫ দিন আগে

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২৬ মার্চ ২০২৬ রাত ০৬:২৫:১০

জার্মানিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর, যেখানে যেখানে হবে জামাত

জার্মানিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর, যেখানে যেখানে হবে জামাত

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪১:৫৯

ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

১৮ মার্চ ২০২৬ সকাল ১১:৩৬:০৪

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮ মার্চ ২০২৬ সকাল ১১:১৫:৪৯

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী

১৪ মার্চ ২০২৬ রাত ১১:১২:২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৭:০৪

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

১১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:০৬

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

৯ মার্চ ২০২৬ দুপুর ০১:১৫:২৮

সৌদিতে ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

সৌদিতে ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

৮ মার্চ ২০২৬ রাত ১০:৫৬:৩০

আরব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

আরব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

৮ মার্চ ২০২৬ রাত ০৭:৩৮:৪৩

কুয়েত প্রবাসীদের ৩ মাস ছুটির মেয়াদ বাড়ল

কুয়েত প্রবাসীদের ৩ মাস ছুটির মেয়াদ বাড়ল

৬ মার্চ ২০২৬ সকাল ০৯:১৮:২৯

1–15 / মোট 29টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি, সম্পাদক রিপন জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি, সম্পাদক রিপন জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী