নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৯:১৯:৩৩
প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত: এনসিপি
তিনি বলেন, সরকার যে প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বলছে, বাস্তবে এ ঘাটতি আরও অনেক বেশি হতে পারে। তার ধারণা অনুযায়ী, প্রকৃত ঘাটতির পরিমাণ সাড়ে ৪.৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
ড. আতিক মুজাহিদের মতে, প্রস্তাবিত ৬.৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, রাজস্ব আহরণে অন্তত ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, এ পরিস্থিতিতে বাজেটটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
ড. আতিক মুজাহিদ বলেন, রাজস্ব কাঠামো ও অর্থনৈতিক সক্ষমতার মধ্যে সমন্বয় না থাকলে বাজেটের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।