নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৩:০৭
মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী
স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় হলিউডের সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘প্রজেক্ট হেইলি মেরি’ দেখেছেন প্রধানমন্ত্রীর তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে আনন্দের। আমাদের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো টিকেট কেটে সবার সঙ্গে সিনেমা দেখেছেন। পপকর্নও কিনেছেন। উনাকে এভাবে দেখে সাধারণ দর্শকরা খুব উচ্ছ্বসিত ছিলেন।’
এ জ্যেষ্ঠ ব্যবস্থাপক আরও বলেন, ‘এর আগেও উনি সিনেমা দেখতে হলে এসেছিলেন। ২০০৪-৫ সালের দিকে। তখন আমাদের একটি মাত্র শাখা ছিল। বসুন্ধরায়। উনি সেখানে এসেছিলেন সিনেমা দেখতে।’
এরআগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের বাসা থেকে কন্যাকে নিয়ে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান প্রধানমন্ত্রী। হঠাৎ সিনেমা হলে তাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শক।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন প্রধানমন্ত্রী।