নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪০:৫০
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী নিজেই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলেও উল্লেখ করেন আইনজীবী।
নোটিশে আরও উল্লেখ কনে তিনি, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রেক্ষাপটে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ড. ইউনূস। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।