নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১০:২৯
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতিমধ্যে যোগ দিয়েছে। তবে, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।