নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০০:৪৭
শপিংমল বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়েছে।
এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানীর সচিবালয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।