নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১২:৪৪
সায়েদাবাদে অবৈধ অটো চার্জিংয়ের বিরুদ্ধে ডিপিডিসির অভিযান
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিপিডিসির পরিচালিত অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়টি নজরে আসে। পরে অভিযানকারী দল সংশ্লিষ্ট অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে।
অভিযানে উপস্থিত ছিলেন ডিপিডিসির স্পেশাল ম্যাজিস্ট্রেট সোহেল রানা এবং ওয়ারী ডিভিশন ট্রাফিকের ডিসি মোহাম্মদ নূরে আলম।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়মের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। এ ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।