নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৩:০৪
মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
রাজধানীর মিরপুর-১ গোল চত্বরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ ফুটপাথে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়।
এসময় অভিযানে উপস্থিত আছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ ডিএনসিসির অন্যান্য প্রশাসকবৃন্দ।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের যেসব জায়গায় ফুটপাত দখল হয়ে আছে এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব হটস্পট চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।
তিনি বলেন, যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না। রাজধানীর প্রত্যেক জায়গায় একটা একটা করে ফুটপাত উদ্ধার করা হবে। এজন্য নগরবাসীকে পাশে থাকার অনুরোধ জানান তিনি।