নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৬:০৫
ভোটের আগে ইলেকশন সিস্টেমে একটা মেকানিজমের লক্ষণ দেখা যাচ্ছে: শিশির মনির
আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে বাধাগ্রস্ত ও নির্বাচনকে একতরফা করার চেষ্টা করছে বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল, এমন অভিযোগ তুলেছে ১১ দলীয় জোট সমর্থিত সবুজ প্যানেল।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এ অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির।
শিশির মনির অভিযোগ করেন, ভোট হওয়ার আগেই ইলেকশন সিস্টেমে একটা মেকানিজম করার লক্ষণ দেখা যাচ্ছে। পাশাপাশি এই পরিবেশে ভোট হওয়া ও গণনাকেও অত্যন্ত রিস্কি ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বারবার লিখিত আকারে বলার পরে তারা যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এইজন্যই আমাদের দায়িত্ব হলো এগুলো মানুষকে জানানো যে এখানে অনিয়ম হচ্ছে।
এছাড়া, তিনি এই নির্বাচনের প্রশাসন নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ২০ হাজারের বেশি ভোটার অংশ নেবেন।