নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৫:৫৪
মিনার্ভা হসপিটালের বিশ্ব লিভার দিবস উদযাপন
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারন করে বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হসপিাটাল লি.। প্রতি বছর এই দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে হসপিটালটি।
১৯ এপ্রিল দুপুর আড়াইটায় বিশ্ব লিভার দিবস-২০২৬ এর র্যালির মাধ্যমে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন দেশের স্বনামধন্য ও প্রথিতযশা লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডাঃ এম সাঈদুল হক। র্যালিটি হসপিটালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়। এ সময় লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে র্যালিতে অংশ নিতে দেখা যায়।
র্যালি শেষে হসপিটালের কনফারেন্স রুমে “সুস্থ লিভার সুন্দর জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় “ইন্টারেক্টিভ ডিসকাসন” সেশন পরিচালনা করেন, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডাঃ এম সাঈদুল হক। সেশনে ডাঃ এম. সাঈদুল হক বলেন, প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ২০ লক্ষ মানুষের লিভার রোগে মৃত্যু হয়। ১৫০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী লিভার রোগে ভুগছে। তবে তিনি জানান, নীতিমালা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে লিভার রোগের ৯০% প্রতিরোধযোগ্য।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” গঠনে ডাঃ এম সাঈদুল হক চারটি গুরুত্বপূর্ণ অভ্যাসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। যেমনঃ সুষম খাদ্যগ্রহণ, কায়িক পরিশ্রম, অ্যালকোহল বর্জন এবং নিয়মিত লিভার পরীক্ষা করা।
আলোচনার এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, একটি সুস্থ লিভার প্রথম ধাপে ফ্যাটিলিভারে (চর্বিযুক্ত লিভার) পরিণত হয়। ধারাবাহিকভাবে পরবর্তীতে ফাইব্রোসি, সিরোসিস এবং শেষ ধাপ তথা লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে বর্তমানে দেশে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত সঠিক চিকিৎসায় ও নিবিড় পরিচর্যায় সহজে নিরাময়যোগ্য বলে গণ্য করা হয়।
অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হতে সদ্য এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি ) ডিগ্রি প্রাপ্ত ডাঃ মোঃ আব্দুল্লাহিল কাফী, ডাঃ দেবাশীষ রায় এবং ডাঃ অমিত কুমার ঘোষকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ নাজনীন সুলতানা বলেন, “মিনার্ভা হসপিটাল সর্বদা আর্ত-মানবতার সেবায় ব্রত। দেশের সর্বস্তরের মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে আমাদের চিকিৎসকবৃন্দ সর্বদা বদ্ধ পরিকর।”
মিনার্ভা হসপিাটাল লিমিটেড কর্তৃক বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানমালার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন হসপিাটলের সিইও মো. আব্দুল কাদের। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, আহসান হাবীব রিংকু (এজিএম, বিজনেস ডেভেলপমেন্ট), নাজমুল হুদা (ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) এবং হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।