নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০৭:০৫
ডেঙ্গু ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৫৬১
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আরও এক ৫৬১ জন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৭ জন ঢাকার বিভাগের (মহানগর বাদে) হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৭৬ জন (সিটি করপোরেশন বাদে), ঢাকা বিভাগে ১৪৪ জন, রাজশাহী বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগের ২৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১০৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৯৩ জন ভর্তি হয়েছেন।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৪ শতাংশ নারী। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন।