ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

চৌদ্দগ্রামে ৯৬ বছরের বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

চৌদ্দগ্রামে ৯৬ বছরের বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে


কুমিল্লার চৌদ্দগ্রামে ৯৬ বছর বয়সী এক বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। প্রবাসী ছেলের নতুন নির্মিত ভবনে আশ্রয় মিললেও ছেলে বিদেশে ফিরে যাওয়ার পর আবারও ঘরছাড়া হতে হয়েছে ওই বৃদ্ধাকে। বর্তমানে তিনি মেয়ের জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। ভুক্তভোগী ছামেনা খাতুনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার জন্ম ১৯৩১ সালের ২২ নভেম্বর। তার স্বামী আবদুল হক ২০০৮ সালে মারা যান। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে একমাত্র ছেলে ফয়েজ আহমেদ ২০০৬ সাল থেকে সৌদি আরবে কর্মরত।স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকেই ছামেনা খাতুনের দুর্দশার শুরু। ২০১১ সালে ছেলে ফয়েজ আহমেদ তাকে নিজের বাড়ি থেকে পাশের বাড়িতে থাকা মেয়ে রোকেয়া বেগমের কাছে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি মেয়ের বাড়িতেই বসবাস করে আসছেন। রোকেয়া বেগম নিজেও স্বামীহারা। অভাবের সংসার হলেও তিনি দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন।জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরে ফয়েজ আহমেদ নতুন একটি বিল্ডিং নির্মাণ করেন। গ্রামবাসীর অনুরোধে তিনি মাকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু গত ৪ মে সৌদি আরবে ফিরে যাওয়ার পরপরই পরিস্থিতির পরিবর্তন ঘটে। অভিযোগ রয়েছে, তার স্ত্রী রুমা বেগম গভীর রাতে ছামেনা খাতুনকে মালামালসহ বাড়ি থেকে বের করে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেন।ছামেনা খাতুনের মেয়ে রোকেয়া বেগম বলেন, “আমার ভাই ও ভাবি দীর্ঘদিন ধরে মায়ের প্রতি অবহেলা করে আসছেন। আমাদের অভাবের সংসার হলেও আমরা মায়ের দেখভাল করছি। ভাই দেশে এসে মাকে নতুন ঘরে তুলেছিলেন, কিন্তু বিদেশে যাওয়ার পরদিনই ভাবি তাকে ঘর থেকে বের করে দেন।”ছামেনা খাতুন বলেন, “অনেক বছর আগে ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা আমার কোনো খোঁজখবর রাখে না। আমার মেয়েরাই আমাকে দেখাশোনা করে।”লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আবদুল মান্নান বলেন, “গ্রামবাসীর অনুরোধে ফয়েজ আহমেদ তার মাকে নতুন ঘরে তুলেছিলেন। কিন্তু বিদেশে যাওয়ার পরদিনই তার স্ত্রী বৃদ্ধাকে ঘর থেকে বের করে দেন। বর্তমানে যে মেয়ের বাড়িতে তিনি থাকছেন, সেই পরিবারও অত্যন্ত অসচ্ছল।”অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রুমা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে আলকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বশর বলেন, “বিষয়টি আমি এখন জানতে পারলাম। খোঁজখবর নিয়ে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করব।”চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি ছামেনা খাতুনের ভরণপোষণের বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

৩ ঘন্টা আগে

মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ


বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও ভালো করার জন্য উৎসাহিত করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামীর জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি সংশ্লিষ্টদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।”স্বাগত বক্তব্যে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সুপ্ত মেধা অন্বেষণ এবং তাদের উৎসাহিত করার ক্ষেত্রে জাতীয় শিক্ষা সপ্তাহের গুরুত্ব অপরিসীম। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।”অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, চরকুলিয়া লায়লা আজাদ কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান লাভলু, লুৎফর রহমান বিএম কলেজের অধ্যক্ষ সাজেদা জাহান, শিক্ষানুরাগী শেখ মশিউর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

৫ ঘন্টা আগে

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


‎রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।‎‎র‍্যাব-১৩ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বেতগাড়ী এলাকায় গত ১৯ ফেব্রুয়ারি রাতে ওই গৃহবধূ নিজ বাড়িতে অবস্থানকালে হাবিবুর রহমান জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। তবে পরে তার স্বজনরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।‎‎এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাইদুল ইসলাম বাদী হয়ে ২১ ফেব্রুয়ারি গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।‎‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ২টা ১০ মিনিটে গঙ্গাচড়ার ধনতলা বাজারসংলগ্ন দক্ষিণ বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।‎‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।‎‎র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ ঘন্টা আগে

নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত


টাঙ্গাইলের নাগরপুরে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান।বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৬ ঘন্টা আগে

গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফতার দাবি

গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফতার দাবি

১০ জুন ২০২৬ বিকাল ০৪:৩৯:২৭

জামালপুর সীমান্তে এক ভারতীয়কে ‘পুশইন’ চেষ্টা রুখে  দিলো বিজিবিসহ স্থানীয় জনতা

জামালপুর সীমান্তে এক ভারতীয়কে ‘পুশইন’ চেষ্টা রুখে দিলো বিজিবিসহ স্থানীয় জনতা

১০ জুন ২০২৬ বিকাল ০৩:৩৬:০৯

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভায়ের মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভায়ের মৃত্যু

১০ জুন ২০২৬ বিকাল ০৩:১৭:৫৮

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকসহ নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকসহ নিহত ২

১০ জুন ২০২৬ বিকাল ০৩:০৮:০২

চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা

চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা

৯ জুন ২০২৬ রাত ১০:১৫:৫৮

নাটোরে ক্লোন অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার

নাটোরে ক্লোন অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার

৯ জুন ২০২৬ রাত ১০:১৪:২৮

এক ব্যানারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি; নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়

এক ব্যানারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি; নেট দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়

৯ জুন ২০২৬ রাত ১০:১২:২৪

মানিকগঞ্জে মেয়ের হাতে বৃদ্ধ মা খুন, আটক ১

মানিকগঞ্জে মেয়ের হাতে বৃদ্ধ মা খুন, আটক ১

৯ জুন ২০২৬ রাত ১০:১১:৩৭

উচ্ছেদে ভাঙল ৬১ দোকান, বাড়ল ব্যবসায়ীদের দুশ্চিন্তা

উচ্ছেদে ভাঙল ৬১ দোকান, বাড়ল ব্যবসায়ীদের দুশ্চিন্তা

৯ জুন ২০২৬ রাত ১০:১০:১০

কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

৯ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:০১

নেত্রকোনা মডেল থানার ৪৮ ঘন্টার অভিযানে ৪২ পিস ইয়াবা উদ্ধার

নেত্রকোনা মডেল থানার ৪৮ ঘন্টার অভিযানে ৪২ পিস ইয়াবা উদ্ধার

৯ জুন ২০২৬ দুপুর ০২:২০:৩৯

1–15 / মোট 1484টি সংবাদ | পৃষ্ঠা 1 / 99
শিরোনাম
মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র, গ্রেপ্তার ৬ কসবা চৌমুহনীতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা বিরোধী আসনে নারী এমপিদের দায়িত্ব নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী সংকট মোকাবেলা ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংরক্ষিত কমিটি চৌদ্দগ্রামে ৯৬ বছরের বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার আর্থিক খাত পরিচালনায় রাজনীতি নয়, সুশাসন চাই: ইসলামী আন্দোলন মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র, গ্রেপ্তার ৬ কসবা চৌমুহনীতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা বিরোধী আসনে নারী এমপিদের দায়িত্ব নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী সংকট মোকাবেলা ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংরক্ষিত কমিটি চৌদ্দগ্রামে ৯৬ বছরের বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার মোল্লাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার আর্থিক খাত পরিচালনায় রাজনীতি নয়, সুশাসন চাই: ইসলামী আন্দোলন