রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৭:৫১
রাজবাড়ী আওয়ামী লীগ কার্যালয়ে আগস্টের প্রথম প্রহরে শোকের ব্যানার উত্তোলন
আগস্টের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার টানানো হলেও শনিবার (১ আগস্ট) সকালে সেসব ব্যানার আর দেখা যায়নি। কে বা কারা ব্যানারগুলো খুলে ফেলেছে। কে বা কারা করেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ জুলাই ) দিবাগত রাতে শোক ও শ্রদ্ধাঞ্জলির উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুটি শোকের ব্যানার টাঙানো হয়।
ব্যানার দুটিতে উল্লেখ ছিল, জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এবং জেলা যুবলীগের নেতা নুরুজ্জামান মিয়া সোহেলের ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।
ব্যানারে আরও লেখা ছিল, শোকাবহ আগস্ট উপলক্ষে ৫ আগস্ট ছাত্র-জনতা, পুলিশ ও গণতন্ত্র হত্যা দিবস এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবার্ষিকী স্মরণে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোকের ব্যানার উত্তোলন করা হয়েছে।
তবে শনিবার সকাল ১০টার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়নি। কে বা কারা সেগুলো সরিয়ে ফেলেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।