নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ০৮:০৬:২৫
নবীনগরে আইনশৃঙ্খলা সভায় নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার নির্দেশনা দিলেন এমপি এম.এ মান্নান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম.এ মান্নান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য এম.এ মান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
এম.এ মান্নান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি সমস্যার সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।