মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ রাত ০৬:২১:২৬
নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হযরত আমেনা (রাঃ) পৌর মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মাদ্রাসার হলরুমে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সৎ ও নৈতিক মূল্যবোধ ধারণ করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।