মনপুরা (ভোলা) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ রাত ০৮:২৫:৪৪
দাদার সাথে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভোলার মনপুরায় দাদার সাথে খেলার ফাঁকে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যুর ঘটনা ঘটে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের গোমাতলী এলাকায় হারুন মিয়ার বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
পুকুরে ডুবে মৃত্যুবরণ করা শিশুটি চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে মোঃ আলবি।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে খাবার খেয়ে দাদার সাথে বাড়ির উঠানে খেলছিল নাতি আলবি। একপর্যায়ে দাদা নাতিকে রেখে বাড়ির পাশে ধান খেতে যায়। এই ফাঁকে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে দাদা ধান খেতে থেকে এসে শিশুটিকে বাড়ির পুকুরে ভাসতে দেখতে পায় আলবিকে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অনিক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়।