কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪২:৫৬
কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিক-আপের ধাক্কা নিহত- ১
গাজীপুরের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিক-আপ ভ্যানের ধাক্কায় সৈকত হোসাইন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিক-আপ ভ্যানের এক সহকারী আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেরনাইয়া মোল্লাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে সৈকত হোসাইন (২৩)।
পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের কড্ডা এলাকায় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিক-আপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে।
কোনাবাড়ী থানার এ এস আই আব্বাস উদ্দিন জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।