ভাংগুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ রাত ০৬:৩১:২৪
ভাঙ্গুড়ার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুব-উল-আলম বাবলু।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যা,শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিক, রাজনীতি, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বরেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। বৃত্তি প্রাপ্তির এই অর্জন তাদের ভবিষ্যতের পথকে আরও সুগম করবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও সামনে এগিয়ে যাবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে ২০২৫ সালে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সবাইকে পরিশ্রমী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মেডেল , সনদপত্র এবং সম্মাননা তুলে দেওয়া হয়।