দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:১৭:৩৪
ঈশ্বরদীতে আগ্নেয় অস্ত্র, কার্তুজ ও মাদকসহ আটক ১
রোববার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আব্দুর রব দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসার আড়ালে মাদক কারবার পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করতেন তিনি।
মো. আশাদুর রহমান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রবের বসতঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।