হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:২৪:৩০
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সোমবার সকালে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লামাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমেদ (২২) জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ (লামাহাটি) গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম ধানের খলায় বাতাসের সাহায্যে বৈদ্যুতিক ফ্যানের মাধ্যমে ধানের ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় মাল্টিপ্লাগে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মো. বন্দে আলী জানান, মৃত ব্যক্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।