ইউসুফ হোসাইন, লালপুর প্রতিনিধি (নাটোর)
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৯:০১:৫৭
মসজিদের পুকুর পরিষ্কারে নেমে পানিতে ডুবে যুবকের মৃত্যু
নাটোরের লালপুরে মসজিদের পুকুর পরিষ্কার করতে নেমে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কার করতে আরিফুল ইসলামসহ আরও একজন পানিতে নামেন। একপর্যায়ে পরিষ্কারের সময় আরিফুল ইসলাম পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।