কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ রাত ০৯:১৮:০৪
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুৎতিক খুটির সঙ্গে ট্রাকের ধাক্কা, যুবকের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে সজোরে ধাক্কা খায় ট্রাকটি। এসময় ট্রাকের উপর থেকে ছিটকে পড়ে নুর জামাল নামে (২৫) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ রোড পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন,সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার দাতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর কাশিমপুর থেকে মাল-বোঝাই একটি ট্রাক কোনাবাড়ী পল্লী বিদ্যুৎতের দিকে আসছিল। এমন সময় পুকুরপাড় এলাকায় আসলে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খুটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এসময় ৫ জন যবুক ছিটকে নিচে পড়ে যায়। ওদের মধ্যে নুর জামাল গুরুতর আহত হলে প্রথমে তাকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) হামিদ মিয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।