কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৫:২৪
কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সোহাগ মীর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মীর নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৮ টার সময় চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সোহাগ মীর। কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে আসলে
এক পথচারীকে বাঁচাতে গিয়ে টাকের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এ এস আই মোঃ রেজাউল করিম জানান,ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।