কালকিনি , মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৩:৫১
জুলাই আন্দোলন নিয়ে সমালোচকদের এমপি খোকন তালুকদারের হুশিয়ারি: মুখ সামলান, না হয় শরীর সামলাতে পারবেন না
কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই—মুখ সামলান, আর তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।
৪ আগস্ট (মঙ্গলবার) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কঠোর এই হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
জুলাই আন্দোলনের ত্যাগ ও শহীদ পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে খোকন তালুকদার বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের। এমনও মা আছেন যিনি নিজের দুটি সন্তানকে হারিয়েছেন, তাদের কষ্ট অপরিসীম। বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের কষ্টও অনেক। এদেশের প্রতি তাঁদের অগাধ ভালোবাসা রয়েছে। আমরাও এই সকল পরিবার এবং জুলাইয়ের শহীদদের পাশে থাকতে চাই। আমাদের ভালোবাসা দিয়ে তাঁদের মনের কষ্ট লাঘব করে শান্তি ফিরিয়ে আনতে চাই।
এসম অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সানাউল কাদের খান, নির্বাহী প্রকৌশলী মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ড। নুরুজ্জামান তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাদারীপুর জেলা যুবদল। মাহবুব হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা বিএনপি। মুরাদ হোসেন, চেয়ারম্যান সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ। এ ছাড়া কর্মসূচিতে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।