ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার

দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার


দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত ‘৪.৪ সামার সেল’। গ্রীষ্মের এই মৌসুমে গ্রাহকদের জন্য সেরা ডিল এবং সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা দিতেই এই বিশেষ ক্যাম্পেইন। আগামী ৩ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে এই সেল চলবে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত। সীমিত সময়ের এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, নামী ব্র্যান্ডের সাথে কোলাবরেশন এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন অনলাইন শপিংয়ের সুযোগ।গ্রীষ্মকালীন কেনাকাটার চাহিদাকে প্রাধান্য দিয়ে সাজানো এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল, যেখানে গ্রাহকরা পাবেন ৮০% পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও থাকছে ৭৫% পর্যন্ত ছাড়ের ‘হট ডিলস’। কেনাকাটাকে আরও সহজ করতে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ফ্রি ডেলিভারি এবং ডেলিভারি ডিসকাউন্ট। ফ্যাশন, ইলেকট্রনিক্স, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরিতেই থাকছে সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়।ক্যাম্পেইনের শুরুতেই গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ‘ফ্ল্যাশ ভাউচার’। ৩ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত নির্দিষ্ট কেনাকাটায় গ্রাহকরা ৫০০ টাকা পর্যন্ত ৯% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও ঐদিন রাত ১২টা থেকে ১টা পর্যন্ত থাকছে একটি বিশেষ উইন্ডো, যেখানে ৯% ছাড়ে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকবে। ক্যাম্পেইনের শুরুতেই গ্রাহকদের সর্বোচ্চ সঞ্চয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) বা ‘দারাজ চয়েস’ চ্যানেলটিকে আরও শক্তিশালী করেছে। দারাজ চয়েস থেকে গ্রাহকরা ‘৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট’ এবং ‘৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফটসহ ডেলিভারি ডিসকাউন্ট’ অফারটি উপভোগ করতে পারবেন। এর ফলে পরিবারগুলো কোনো বড় সেলের অপেক্ষা না করেই সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবে।ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিনের কেনাকাটাকে আরও আনন্দদায়ক করতে দারাজে থাকছে থিম-ভিত্তিক শপিং ডে। এর মধ্যে রয়েছে চয়েস ডে (শনিবার), ফ্যাশন ফরোয়ার্ড ডে (রবিবার ও সোমবার), ইলেকট্রিক্যাল ডে (মঙ্গলবার), বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস ডে (বৃহস্পতিবার) এবং লাইফস্টাইল কোজি ডে (শুক্রবার)। প্রতিটি দিন নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে।বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এক্সক্লুসিভ ‘ব্র্যান্ড ডে’। ৫ এপ্রিল থাকছে বাটা সুপার ব্র্যান্ড ডে, যেখানে জুতা ও ফ্যাশন পণ্যে থাকবে বিশেষ ছাড়। এছাড়া ৬, ৭ এবং ৮ এপ্রিল যথাক্রমে ইমামি, সার্ফ এক্সেল এবং হেমাস ব্র্যান্ড ডে পালিত হবে, যেখানে ব্র্যান্ডগুলোর জনপ্রিয় পণ্যে থাকবে আকর্ষণীয় অফার।এবারের ৪.৪ সামার সেলের সাথে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে থাকছে ডেটল এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল এবং হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইমামি এবং গোদরেজ, যা গ্রাহকদের বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য বেছে নেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে দারাজ দিচ্ছে বিশেষ সুবিধা। ইবিএল-দারাজ কো-ব্র্যান্ড কার্ডের মাধ্যমে গ্রাহকরা ১৫% পর্যন্ত সেভিংস উপভোগ করতে পারবেন। এছাড়াও নগদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-র পেমেন্ট পার্টনারদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা থাকছে।দারাজ বাংলাদেশ দেশের সকল গ্রাহককে এই সীমিত সময়ের ৪.৪ সামার সেলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ ৪.৪ ক্যাম্পেইন পেজ অথবা ডাউনলোড করুন দারাজ অ্যাপ। রিয়েল-টাইম আপডেটের জন্য দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে চোখ রাখুন।

২ দিন আগে

বাজারে এলো অপোর নতুন ফোন এ৬কে

বাজারে এলো অপোর নতুন ফোন এ৬কে


পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন অপো এ৬কে উন্মোচন করেছে অপো। বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর অভিজ্ঞতা নিশ্চিত করতে এটি নিয়ে আসা হয়েছে।অপো এ৬কের মূলে রয়েছে এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোডের মতো ফিচার যুক্ত রয়েছে। স্মুথনেস নিশ্চিত করতে অপো এ৬কেতে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিং, গেমিং ও প্রতিদিনের ব্যবহারের জন্য অপ্টিমাইজড এই প্রসেসরটি ল্যাগ-ফ্রি পারফরম্যান্স ও ধারাবাহিক দক্ষতা নিশ্চিত করে, যা স্মুথনেসকে এই ডিভাইসের একটি অন্যতম ফিচারে পরিণত করে।অপো এ৬কেতে সুবিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি, এটিকে দীর্ঘমেয়াদী ব্যবহারের নির্ভরযোগ্য সঙ্গী করে তুলতে রিভার্স চার্জিং সুবিধা নিয়ে আসা হয়েছে।এতে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং ও অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিতে এতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির পাশাপাশি, এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন ও জেমিনির মতো সর্বাধুনিক এআই-চালিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬কের মাধ্যমে আমরা এমন একটি অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই যা স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিদিনের প্রয়োজনকে আরও এগিয়ে নিয়ে যাবে। নির্ভরযোগ্য পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি, স্মুথ ডিসপ্লে ও সর্বাধুনিক ক্যামেরার সমন্বয়ে এ ডিভাইসটি কাজ, বিনোদন ও কানেক্টিভিটির ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ডিভাইসটি কিনলেই ক্রেতারা ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, একটি বিশেষ লটারি ক্যাম্পেইনের মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টিশার্ট ও অপো ক্যাপ জিতে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। একইসাথে, টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধাও পাবেন তারা।ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেটের মতো আকর্ষণীয় রঙে ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়।

৩ দিন আগে

ডিজাইন, পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহারের সমন্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ডিজাইন, পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহারের সমন্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ


বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের ধরন ধীরে ধীরে বদলাচ্ছে। আগে যেখানে বিভিন্ন ফিচারই ছিল প্রধান বিবেচনা, এখন ব্যবহারকারীরা বেশি গুরুত্ব দিচ্ছেন একটি ফোন দৈনন্দিন জীবনে কতটা কার্যকর সেই অভিজ্ঞতাকে। ডিজাইনের আধুনিকতা, স্থিতিশীল পারফরম্যান্স এবং সার্বিক ব্যবহারযোগ্যতা এখন আলাদা ফিচারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স নোট ৬০ সিরিজ এমন এক সময়ে এসেছে, যখন এই পরিবর্তনটি আরও স্পষ্ট হয়ে উঠছে। কোনো একটি নির্দিষ্ট ফিচারকে সামনে না এনে, এই সিরিজে এমন একটি ভারসাম্য তুলে ধরা হয়েছে যেখানে ডিজাইন, পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহার একসঙ্গে গুরুত্ব পেয়েছে।ডিজাইনের ক্ষেত্রেই পরিবর্তনটি সবচেয়ে সহজে চোখে পড়ে। এখন স্মার্টফোন শুধু ব্যবহারিক ডিভাইস নয়, বরং এটি দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। নোট ৬০ সিরিজে রয়েছে পরিমিত মেটালিক গঠন এবং পরিচ্ছন্ন ডিজাইন, যা হাতে আরামদায়ক অনুভূতি দেয়।এর সঙ্গে রয়েছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে এবং সূক্ষ্ম লাইটিং ডিজাইন, যা ফোনটিতে আলাদা পরিচয় যোগ করে, তবে অতিরিক্ত চোখে পড়ে না। কর্নিং জিজি সেভেন আই গ্লাস এবং আইপি ৬৫ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স থাকার ফলে ফোনটি দৈনন্দিন ব্যবহারে টেকসই থাকার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।পারফরম্যান্স এখনো ব্যবহার অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজ, যোগাযোগ এবং বিনোদনের জন্য স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ায়, ব্যবহারকারীরা এখন ধারাবাহিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নোট ৬০ প্রো-তে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৪ প্রসেসর এবং নোট ৬০-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে স্থিতিশীল অভিজ্ঞতা দিতে লক্ষ্য করে।এই ডিজাইন ও পারফরম্যান্সের ভারসাম্যটি সরাসরি যুক্ত ব্যবহারকারীর জীবনধারার সঙ্গে। অনেকের জন্য এখন স্মার্টফোন একটি দৈনন্দিন সঙ্গী—যার মাধ্যমে কনটেন্ট তৈরি, যোগাযোগ এবং বিনোদন সবই সম্পন্ন হয়।এই প্রেক্ষাপটে ক্যামেরার ব্যবহারযোগ্যতা, ডিসপ্লের আরাম এবং ব্যাটারির স্থায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নোট ৬০ সিরিজে থাকা ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা এবং ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা ব্যাটারি ব্যবহারকারীদের বিভিন্ন পরিস্থিতিতে নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিতে সহায়তা করে।মিডরেঞ্জের স্মার্টফোন বাজারে এই পরিবর্তনটি আরও স্পষ্ট। ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জের ব্যবধান কমে আসায় ব্যবহারকারীরা এখন একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আশা করছেন, যেখানে ডিজাইন, পারফরম্যান্স এবং ব্যবহারযোগ্যতা একসঙ্গে বিবেচনায় আসে।এই দৃষ্টিকোণ থেকে, ইনফিনিক্স নোট ৬০ সিরিজকে স্মার্টফোন বাজারের একটি বড় পরিবর্তনের অংশ হিসেবে দেখা যায়, যেখানে ডিভাইসগুলো শুধুমাত্র স্পেসিফিকেশনের ওপর নয়, বরং বাস্তব জীবনের ব্যবহারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে।

৪ দিন আগে

ঈদকে আরও আনন্দময় করতে ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

ঈদকে আরও আনন্দময় করতে ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর


পবিত্র ঈদ উপলক্ষে সারা দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো, যাতে উৎসবের আনন্দ আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। এই বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা অপো স্মার্টফোন ক্রয়ের সময় এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছে একেবারে নতুন অপো এ৬এস প্রো।উৎসবকে আরও আনন্দময় করতে অপো গ্রাহকরা দেশের শীর্ষস্থানীয় ব্যাংক পার্টনারদের মাধ্যমে বিশেষ ক্যাশব্যাক সুবিধা পাবেন। নির্ধারিত অপো স্মার্টফোন কিনলে গ্রাহকরা ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন। অন্যদিকে এনআরবি ব্যাংক কার্ডধারীরা সর্বোচ্চ ১,০০০ টাকা এবং কমিউনিটি ব্যাংক কার্ডধারীরা ফ্ল্যাট ১,০০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এছাড়াও, অপো রেনো১৫ এফ ক্রয়ের ক্ষেত্রে পূবালী ব্যাংকের কার্ড ব্যবহার করলে গ্রাহকরা সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত বিশেষ ক্যাশব্যাক সুবিধা পাবেন, যা ঈদ উপলক্ষে স্মার্টফোন আপগ্রেড করতে আগ্রহীদের জন্য বাড়তি সুবিধা যোগ করবে।এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ অপো এ৬এস প্রো, যা শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি নিয়ে তৈরি। এই ডিভাইসে রয়েছে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, যা স্মার্ট ফ্রেমিংয়ের মাধ্যমে বড় গ্রুপ সেলফি সহজে ধারণ করতে পারে—ঈদের পারিবারিক আড্ডা ও আনন্দময় মুহূর্ত ধারণের জন্য একেবারে উপযুক্ত।ক্যাম্পেইন প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ঈদ আনন্দ, একসাথে থাকার মুহূর্ত এবং স্মরণীয় সময়ের উৎসব। এই বিশেষ অফারগুলোর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য উৎসবকে আরও আনন্দময় করতে চাই এবং একই সঙ্গে অপো এ৬এস প্রো -এর মতো উদ্ভাবনী ডিভাইস তুলে ধরতে চাই।”

২ সপ্তাহ আগে

হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন

হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন

১৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০১

টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ

টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ

১৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪২:৫৮

বাংলাদেশে মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল ডেস্টিনেশন ‘মিঙ্গেল ইন স্টাইল’-এর যাত্রা শুরু

বাংলাদেশে মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল ডেস্টিনেশন ‘মিঙ্গেল ইন স্টাইল’-এর যাত্রা শুরু

১৪ মার্চ ২০২৬ দুপুর ০২:১২:২৭

দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন

দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন

১৪ মার্চ ২০২৬ দুপুর ০১:২৫:৫৪

চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে রিটেইল শপে বিজ্ঞাপন দেবে গ্রামীণফোন

চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে রিটেইল শপে বিজ্ঞাপন দেবে গ্রামীণফোন

১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪১:৪৮

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন

১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:৩৪

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন

১২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৩:০৯

রমজানের বিশেষ মুহূর্তগুলোতে প্রিয়জনদের সাথে কানেক্টেড রাখবে ইমো

রমজানের বিশেষ মুহূর্তগুলোতে প্রিয়জনদের সাথে কানেক্টেড রাখবে ইমো

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৮:২৪

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ড: এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ড: এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৫

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

১১ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৭:৪২

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

৮ মার্চ ২০২৬ রাত ০৮:৫৩:৫৪

1–15 / মোট 40টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি, সম্পাদক রিপন জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি, সম্পাদক রিপন জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী