নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬ সকাল ১০:২৬:৫৪
বিশ্বকাপ: ইহিতাস গড়ে প্রথমবারের মতো নক আউট পর্বে নরওয়ে
আক্রমণ আর পাল্টা-আক্রমণে ম্যাচ ছড়ালো রোমাঞ্চ। শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলেন আর্লিং হলান্ড। তারকা এই স্ট্রাইকারের জোড়া গোলে সেনেগালকে খাঁদের কীনারে ঠেলে প্রথমবার বিশ্বকাপের নক আউট পর্বে নরওয়ে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। প্রথমার্ধে মার্কুস হোমগ্রেন পেদারসেনের গোলে এগিয়ে ছিল তারা।
ম্যাচের জোড়া গোল করে সেনেগালের আশা বাঁচিয়ে রেখেছেন ইসরাইলা সারে। বিশেষ করে যোগ করা সময়ের গোলে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিলেন তিনি। যদিও শেষ রক্ষা হয়নি।
ম্যাচের ৪৩তম মিনিটে পেদারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। দশ মিনিটের মাথায় ব্যবধান করাম সারে। পাঁচ মিনিট বাদে আবারও ব্যবধান বাড়ান হলান্ড।
বিশ্বকাপে দুই ম্যাচে হলান্ডের গোল এখন ৪টি। আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে তার সমান ৪ গোল কিলিয়ান এমবাপেরও। ৫ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি।
জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচে হলান্ডের গোল হলো ৫৯টি। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবার ব্যবধান কমান সারে। ম্যাচে বল দখলে এমনকি আক্রমণেও এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু শেষটা ভালো হলো না সাদিও মানের দলের।
গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে ফ্রান্স। গ্রুপে ফ্রান্স ও নরওয়ের পয়েন্ট সমান ৬ করে। এখনও পয়েন্ট পায়নি সেনেগাল ও ইরাক। গোল ব্যবধান তুলনামূলক কম হওয়ায় সেনেগালের আশা আছে সেরা তৃতীয় দলের একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার।