নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ সকাল ১০:৪৯:২৮
হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টিম টাইগার্স। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামছে স্বাগতিকরা।
শেষ ম্যাচে একাদশে আসতে যাচ্ছে দুই পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্রামে দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকেও।
দুই জনের বদলে নতুন করে দলে এসেছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। এ ছাড়া মিরাজের অবর্তমানে দলের দায়িত্ব সামলাবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।