নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:০৪
ফেনীতে স্থগিত হলো প্রধানমন্ত্রীর সফর
ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফর করা কথা ছিল তাঁর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।