ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩


দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ সময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন।

১ দিন আগে

হাম বজ্রপাতের মতো হঠাৎ এসেছে, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

হাম বজ্রপাতের মতো হঠাৎ এসেছে, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ বজ্রপাতের মতো এসেছে, আমাদের কোনো প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন।২ এপ্রিল বৃহস্পতিবার সকালে সংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে।সাক্ষাৎকারে ডা. বে-নজীর আহমেদ / টিকা যথাযথ না দেওয়ায় মহামারি রূপ নিয়েছে হামতিনি বলেন, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরে তাদের এই টিকা ফেরত দেওয়া হবে।এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে। সরকারিভাবে এখনও মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে অর্ধশতাধিক শিশু মারা গেছে।

২ দিন আগে

গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি: মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে

গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি: মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে


দেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করতে আন্তর্জাতিক চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান চিকিৎসা ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে গ্রামীণফোনের জিপি-স্টার গ্রাহক ও কর্মীরা আন্তর্জাতিক হাসপাতালগুলোতে অগ্রাধিকারভিত্তিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।বুধবার চিকিৎসা ইন্টারন্যাশনালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চুক্তির আওতায় জিপি-স্টার গ্রাহকরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশে দ্রুত সময়ে আন্তর্জাতিক চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত মণিপাল হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা উপভোগের সুযোগ থাকছে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার মুনমুন খান, নাসের আহমেদ ও খন্দকার হাসান শাহরিয়ার। অন্যদিকে চিকিৎসা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং ম্যানেজিং ডিরেক্টর মো. তানভির মোরশেদ। এছাড়া ভারতের মণিপাল হাসপাতাল, বেঙ্গালুরুর সিনিয়র এক্সিকিউটিভ সোয়াতী আগরওয়াল অনলাইনে যুক্ত ছিলেন।অনুষ্ঠানে মুনিয়া গনি বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা প্রদান সেই প্রতিশ্রুতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের সীমানা পেরিয়ে উন্নত চিকিৎসা সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করবে।”চিকিৎসা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মো. তানভির মোরশেদ বলেন, “চিকিৎসা সেবাকে কোনো দেশের সীমানায় সীমাবদ্ধ রাখা যায় না। এই সমঝোতা ‘কেয়ার বিয়ন্ড বাউন্ডারি’ ধারণাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক চিকিৎসাকে মানুষের আরও কাছে নিয়ে আসবে।”মণিপাল হাসপাতাল, বেঙ্গালুরুর সিনিয়র এক্সিকিউটিভ সোয়াতী আগরওয়াল বলেন, “বিশ্বমানের চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও দুশ্চিন্তামুক্ত সেবা নিশ্চিত করতে চাই।”এই চুক্তির মাধ্যমে জিপি-স্টার গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, কার্যকর ও সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

৩ দিন আগে

জরুরিভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার

জরুরিভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার


৬মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা সরকার ধার হিসেবে নিচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।সরদার সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

৩ দিন আগে

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

২৯ মার্চ ২০২৬ রাত ০৭:০২:২৭

হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৪:১৬

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৫:০০

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০ মার্চ ২০২৬ রাত ০৯:৫২:৫৮

বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল থেকে হিরো মিয়াকে পুরস্কার প্রদান

বারাকাহ স্পেশালাইজড হাসপাতাল থেকে হিরো মিয়াকে পুরস্কার প্রদান

৯ মার্চ ২০২৬ রাত ১০:১০:৪৮

প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭ মার্চ ২০২৬ রাত ০৭:৩৬:৩১

হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত: চায়না থেকে ঢাকায় এলো অত্যাধুনিক মোবাইল অপারেশন ইউনিট

হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত: চায়না থেকে ঢাকায় এলো অত্যাধুনিক মোবাইল অপারেশন ইউনিট

৬ মার্চ ২০২৬ সকাল ০৯:০৪:৪১

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৪:৪১

সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্য মন্ত্রী

সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্য মন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩৩:২৯

স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানিয়েছে ফার্মাসিস্টস ফোরাম

স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানিয়েছে ফার্মাসিস্টস ফোরাম

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৭:৩৫

চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৭

1–15 / মোট 18টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ