ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি।ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি এবং পুলিশ ক্যাডারে ১১৭টি পদে নিয়োগ দেওয়া হবে।চাকরিপ্রত্যাশীদের একটি অংশের দাবি, শুধু দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেই হবে না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রমও একই সঙ্গে দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, এ প্রক্রিয়া সমান্তরালভাবে এগোলে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত শেষ করা সম্ভব হবে এবং সময়মতো নিয়োগ দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন হবে।গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এর ফল প্রকাশ করা হয় ১০ ফেব্রুয়ারি, যেখানে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ৯ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হয় লিখিত পরীক্ষা।

১ দিন আগে

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ

কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ


বাংলাদেশের শীর্ষস্থানীয় রিটেইল ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম প্রিয়শপ দেশের ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়নের ধারাবাহিকতায় তাদের দোরগোড়ায় কোকা-কোলার পণ্য পৌঁছে দিয়ে একটি নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর রিটেইল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিচালনা করছে। গত এক মাসেরও বেশি সময় ধরে তুরাগ অঞ্চলে প্রিয়শপ ও কোকা-কোলার এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। প্রিয়শপ তার প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইন, হাব ও রুটভিত্তিক লজিস্টিকস ব্যবস্থা এবং বিস্তৃত রিটেইলার নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তুরাগ, উত্তরা ও আশপাশের এলাকায় পণ্যের সহজলভ্যতা বাড়ানো, ডিস্ট্রিবিউশন কার্যক্রমকে আরও দক্ষ করা এবং দোকানিদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।প্রিয়শপ ও কোকা-কোলার এই অংশীদারিত্ব কোকা-কোলার জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড এবং প্রিয়শপের প্রযুক্তি-নির্ভর ডিস্ট্রিবিউশন অবকাঠামোকে একসাথে নিয়ে এসেছে। ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, বাজারে পণ্যের নিয়মিত জোগান দেওয়া এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করাই এই পার্টনারশিপের মূল লক্ষ্য।প্রিয়শপ দেশজুড়ে ৪২টি হাবের মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি খুচরা দোকানিদেরকে যুক্ত করে একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে। বিশ্বের বড় বড় ব্র্যান্ড এবং দেশীয় শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে সরাসরি রিটেইলারদের সাথে যুক্ত করে প্রিয়শপ পণ্যের প্রাপ্যতা, উন্নত লজিস্টিকস, ওয়ার্কিং ক্যাপিটাল ক্রেডিট, ডেটাভিত্তিক ব্যবসায়িক তথ্য এবং রিটেইল মিডিয়ার সুযোগের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের দৈনন্দিন ব্যবসায়িক চ্যালেঞ্জ সমাধান এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ব্যবসা এগিয়ে নিতে সহায়তা করছে। তুরাগ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন সহজেই কোকা-কোলার চারটি জনপ্রিয় ব্র্যান্ড কোকা-কোলা, স্প্রাইট, ফ্যান্টা এবং কিনলে-র স্টক সংগ্রহ করতে পারছেন। তুরাগ হাবের মাধ্যমে কোকা-কোলার এই জনপ্রিয় পণ্যগুলো দিয়ে তুরাগ এবং উত্তরার প্রায় ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি মানুষের চাহিদা পূরণ করছে প্রিয়শপ।উত্তরা এবং এর আশপাশের এলাকার খুচরা বিক্রেতাদের সেবা দেওয়ার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে এই তুরাগ হাব। প্রিয়শপের অ্যাপ ও প্রযুক্তির সাহায্যে এই ঘনবসতিপূর্ণ এলাকার রিটেইলাররা এখন তাদের দোকানে বসেই সঠিক সময়ে কোকা-কোলা সকল পণ্য পেয়ে যাচ্ছেন।তুরাগ হাবের এই কার্যক্রমের ফলে পণ্যের সরবরাহ বৃদ্ধি, বিক্রি বাড়াতে দারুণ পারফরম্যান্স এবং সঠিক রুটে দ্রুত পণ্য পৌঁছানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই উন্নয়নগুলো হাবের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সকে আরও শক্তিশালী করছে।এই ব্যবস্থার ফলে পুরো ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া একদম সহজ হয়ে গেছে এবং পণ্য সংগ্রহের যে জটিলতা আগে ছোট দোকানদারদের ভোগাত, তা দূর হয়েছে। প্রিয়শপের অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম বা লাইভ সেলস, চাহিদা এবং ইনভেন্টরি বা স্টকের ডেটা পাওয়া যায়। এর ফলে রিটেইলার এবং ব্র্যান্ড ম্যানেজার উভয় পক্ষই দ্রুত এবং সঠিক সময়ে পণ্য রিস্টক বা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছেন।প্রিয়শপের উন্নত ‘হাব-অ্যান্ড-রুট’ ডেলিভারি মডেলের কারণে প্রতিটি অর্ডার তুরাগ হাব থেকে সরাসরি এবং দ্রুততম সময়ে কোনো ঝামেলা ছাড়াই রিটেইলারের দোকানের দোরগোড়ায় পৌঁছে যায়।এই যৌথ উদ্যোগটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বাজারের পারফরম্যান্স, রিটেইলারদের চাহিদা এবং ডেলিভারির গতি প্রতিনিয়ত পর্যালোচনা করে কোকা-কোলা এবং রিটেইলার উভয় পক্ষের জন্যই একটি টেকসই ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, "এটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটি বড় মাইলফলক। কোকা-কোলার মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড যখন প্রিয়শপকে বেছে নেয়, তখন তা আমাদের গড়ে তোলা ইকোসিস্টেম এবং লাখ লাখ রিটেইলারের আমাদের প্রতি থাকা আস্থারই প্রমাণ দেয়।"প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মণ্ডল যোগ করেন, "আমরা ২৯৬টিরও বেশি ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছি এবং আমাদের ৪২টি হাবের মাধ্যমে পণ্যগুলোকে সহজলভ্য করে তুলেছি। এর মাধ্যমে আমরা লাখ লাখ ক্ষুদ্র ব্যবসা মালিকদের হাত ধরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।"প্রতিটি পণ্যের বা এসকেইউ (SKU) লেভেলের পারফরম্যান্স ট্র্যাকিং, রিটেইলারদের জন্য বিশেষ আর্থিক সুবিধা এবং দক্ষ ডেলিভারি মডেলের মাধ্যমে প্রিয়শপ কোকা-কোলাকে বাজারে আরও বড় পরিসরে পৌঁছাতে সাহায্য করছে এবং রিটেইলারদের দিচ্ছে ব্যবসার উন্নতির একটি নির্ভরযোগ্য পথ।বাংলাদেশের প্রায় ৫০ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (MSME) দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। প্রিয়শপ প্রযুক্তি এবং ডিস্ট্রিবিউশন অবকাঠামো তৈরির মাধ্যমে দেশের ব্র্যান্ড, রিটেইলার এবং সাধারণ মানুষের মাঝে এই সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।শক্তিশালী হাব অপারেশন, দক্ষ নেতৃত্ব, ডেটা-ভিত্তিক কার্যক্রম এবং প্রতিনিয়ত সেবার মান উন্নয়নের মাধ্যমে প্রিয়শপের লক্ষ্য হলো বাংলাদেশের রিটেইল ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ এবং টেকসই করে গড়ে তোলা।

২ সপ্তাহ আগে

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১৫২১ জন


শেষ হলো অপেক্ষা। প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫২১ জন। রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ১ হাজার ৩২০ জনকে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। এরপর গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন, মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

৩ সপ্তাহ আগে

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার


দেশের অটোমোটিভ ও মোবিলিটি খাতের অন্যতম প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডে (ACI Motors Ltd.) ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন আল জুবায়েদ তালুকদার। এর আগে তিনি প্রায় চার বছরেরও বেশি সময় প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন ব্র্যান্ড ও বিপণন-সংশ্লিষ্ট দায়িত্বে কাজ করেছেন।নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এসিআই মোটরসের তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ে। নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি বলেন, প্রতিটি চ্যালেঞ্জ নতুন সুযোগ তৈরি করে এবং প্রতিটি সুযোগই ব্যক্তিগত ও পেশাগত বিকাশের নতুন দ্বার উন্মোচন করে। নতুন এই দায়িত্বে তিনি ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং নতুন সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।প্রাণ-আরএফএল গ্রুপে কর্মরত অবস্থায় জুবায়েদ ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার, সাব-অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার এবং ম্যানেজমেন্ট ট্রেইনি–ব্র্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ব্র্যান্ড কৌশল, ব্র্যান্ড উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, ট্রেড মার্কেটিং এবং বিক্রয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।এর আগে তিনি এসকোয়ার গ্রুপে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি শিক্ষাজীবনে নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং ক্লাব এবং আন্তর্জাতিক যুব সংগঠন এআইইএসইসির (AIESEC) বিভিন্ন কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন।সংশ্লিষ্টরা মনে করছেন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ে তার অভিজ্ঞতা এসিআই মোটরসের পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রতিযোগিতাপূর্ণ অটোমোটিভ ও মোবিলিটি খাতে প্রতিষ্ঠানের অবস্থান আরও শক্তিশালী করতেও তার অবদান গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

১ মাস আগে

প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪

৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩,৬৩১ জন

৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩,৬৩১ জন

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৯:৫২

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিল নিয়ে এলো বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

স্কুলের শিক্ষার্থীদের সুরক্ষায় ব্রিটিশ কাউন্সিল নিয়ে এলো বৈশ্বিক ‘সেফগার্ডিং টুলকিট’

৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৩৮

বাংলাদেশ ব্যাংকে ১০৮ ‘সহকারী পরিচালক’ নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ১০৮ ‘সহকারী পরিচালক’ নিয়োগ

৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:২১:০৮

রয়া চৌধুরীর উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন

রয়া চৌধুরীর উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন

১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:১২:৪৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস

১৫ মার্চ ২০২৬ রাত ১১:২২:৫০

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল

২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৪৭:২৯

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

৪৪তম বিসিএসের ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগ

১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৫:১৭

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৫:৫৫

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:১৯:২৬

৪৬তম বিসিএসের ফল প্রকাশ

৪৬তম বিসিএসের ফল প্রকাশ

৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:১২

শিরোনাম
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশায় ভারত জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: ককরোচ পার্টির হুঁশিয়ারি সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন বিক্ষোভের মধ্যে তৃতীয় দফায় ককরোচ পার্টির সঙ্গে মোদি সরকার বৈঠক ইরান এখন আলোচনায় গুরুত্ব দিচ্ছে: ট্রাম্প মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও! বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশায় ভারত জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: ককরোচ পার্টির হুঁশিয়ারি সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন বিক্ষোভের মধ্যে তৃতীয় দফায় ককরোচ পার্টির সঙ্গে মোদি সরকার বৈঠক ইরান এখন আলোচনায় গুরুত্ব দিচ্ছে: ট্রাম্প মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও!