ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

নষ্ট কবি...

নষ্ট কবি...


আমি এক নষ্ট কবি - কলমে বিষাক্ত পাপ।আমার সাদা শার্টে কফির কালচে দাগ।রাত গভীর হলে আমার শব্দরা মেলে দেয় ডানা।পুরনো স্মৃতিরা দেয় হানা। আমি যা লিখি তা গল্প নয় - আমার স্বীকারোক্তি।সভ্যতার মুখে ছুঁড়ে মারি আমি অবজ্ঞার মার্জিত বিরক্তি।আমার এক পকেটে ভাঙা স্বপ্ন আর আঙুলে নিকোটিনের ঘ্রাণ।বাতাসে লিখে রাখি বিষাক্ত পিছুটান।আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হাসি। ভাবি - কতটা নষ্ট আমি!মানুষগুলো বড্ড বেশি পবিত্র হতে চায়আমি না হয় নষ্টই রয়ে গেলাম, নিজের অন্ধকারকে লিখে রাখব বলে।

১ দিন আগে

বইমেলায় সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ "হৃদয় পোড়া গন্ধ"

বইমেলায় সাংবাদিক ও কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ "হৃদয় পোড়া গন্ধ"


অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ প্রকাশ পেয়েছে সাংবাদিক, কবি তৌহিদুর রহমানের কাব্যগ্রন্থ "হৃদয় পোড়া গন্ধ"। মেলার বাংলা একাডেমী প্রাঙ্গনে ৫৫৭ নম্বর স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে। প্রায় ৮০টি কবিতা সংবলিত গ্রন্থটি পাঠকদের আকৃষ্ট করবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বইটি পাওয়া যাবে  ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে।

৩ সপ্তাহ আগে

ভাষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার মিলনমেলা বইমেলা: সংস্কৃতি মন্ত্রী

ভাষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার মিলনমেলা বইমেলা: সংস্কৃতি মন্ত্রী


সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অমর একুশে বইমেলা কেবল বই কেনাবেচার স্থান নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চার এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।শনিবার (৭ মার্চ) অমর একুশে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে সোনিয়া হোসেন রচিত ‘টিনএজদের বলছি’ এবং সৈয়দ দিদার বখত রচিত ‘দাদুর মুখে ভাষা আন্দোলন’ সহ আরও কয়েকটি নতুন প্রকাশনা।সংস্কৃতি মন্ত্রী বলেন, একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পের প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টিশীল উদ্যোগকে স্বাগত জানান।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বইমেলার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে লেখক, প্রকাশক ও পাঠকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। শেষে সংস্কৃতি মন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

৩ সপ্তাহ আগে

কবি মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার প্রদান করা হবে

কবি মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার প্রদান করা হবে


কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।২৮ ফেব্রুয়ারি শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।

১ মাস আগে

মনোনীত হয়েও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার ‘সাময়িকভাবে স্থগিত’

মনোনীত হয়েও কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার ‘সাময়িকভাবে স্থগিত’

২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৭:২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৯:৪৫

জনপ্রিয় কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণ

জনপ্রিয় কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের প্রয়াণ

২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৪:৫৭

আবারো পেছাল বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

আবারো পেছাল বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩০:৪৯

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:১৫

শিরোনাম
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানে জাহান্নাম নেমে আসবে: ট্রাম্প জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি কিনছে সরকার রাজধানীর শেরেবাংলা নগর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি গ্যাস লাইটার কারখানায় আগুন: নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের খবর ভিত্তিহীন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের আন্দোলনে চান নাহিদ ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ