ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী


আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ দেশের মানুষ তা কখনোই সফল হতে দেবে না।সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর জুলুম-অত্যাচার করেছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই সুখের স্বর্গ আর কোনো দিন হবে না। যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে, তবুও আদর্শ ও নীতি থেকে তাদের সরানো যায়নি।মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা স্মরণ করে রিজভী আশা প্রকাশ করেন, এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহ সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

১ সপ্তাহ আগে

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী


পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের নাশকতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন।রুহুল কবির রিজভী বলেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি, গোপন নাশকতা করছে। আগুন লাগানো, বোমাবাজি করছে তারা। সড়কে–মহাসড়কে–রেলে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।তিনি বলেন, তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) মালিকানাধীন গার্মেন্টস শিল্পে তারা অরাজকতা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদর সার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন, ঢাকা উত্তর বিএনপি দারুণভাবে প্রস্ফুটিত হবে।

১ সপ্তাহ আগে

শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে দুই বাংলাদেশি আটক লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং, ১১ হাজার টাকা জরিমানা ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ এইচএবিএসএল ও এবিআইএল’র মধ্যে কৌশলগত ব্যবসায়িক সহযোগিতার উদ্যোগ তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে দুই বাংলাদেশি আটক লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল ও অবৈধ পার্কিং, ১১ হাজার টাকা জরিমানা ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ এইচএবিএসএল ও এবিআইএল’র মধ্যে কৌশলগত ব্যবসায়িক সহযোগিতার উদ্যোগ তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম