নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:০৫
রবিবার ঢাকার বায়ূ ‘খুবই অস্বাস্থ্যকর’
পুরো বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ২০ মিনিটের দিকে ঢাকার বায়ুর মান ছিল ২২৭। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল মিশরের রাজধানী
কায়রো। শহরটির স্কোর ২৫২। আর ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাত্তার
শহর। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, করাচি এবং কলকাতা।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে
৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে
সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং
৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এদিকে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দূষিত বায়ু ছিল শেরপুরে।
সেখানকার স্কোর ছিল ১৬২, যা কি না এয়ার কোয়ালিটি ইনডেক্সের অস্বাস্থ্যকর খেতাব পাই।
বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের
মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর
বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।