ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

নয়াদিল্লির বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ

নয়াদিল্লির বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ


ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ-উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।বৃহস্পতিবার (২৪ জুলাই) এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১২ জন।এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন তিনি।সূত্র : এনডিটিভি

২২ ঘন্টা আগে

শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির


ভারতের দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) সারা ভারতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টারে সংগঠনটি ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থী, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। সিজেপি জানিয়েছে, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে সাম্প্রতিক আন্দোলনে পুলিশি অভিযানের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানো হবে। অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ করারও আহ্বান জানানো হয়েছে।কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনটি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য একটি স্মারকলিপির খসড়া প্রকাশ করেছে।স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।সিজেপির নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে।বর্তমানে দিল্লির জন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপির আন্দোলন চলছে।এদিকে আন্দোলন চলমান থাকলেও কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করতে পারে।সরকার বিরোধী দলগুলোকে জানিয়েছে, পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়াই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাও পুনরায় বলেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি জানান, সংগঠনের প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন বা দপ্তরে গিয়ে বৈঠক করতে পারেন।তবে সিজেপি জানিয়েছে, যেহেতু তাদের আন্দোলন জন্তর মন্তরে চলছে, তাই আলোচনাও সেখানেই বা এর আশপাশে হতে হবে। সরকারের প্রস্তাবিত বৈঠকের স্থান তারা প্রত্যাখ্যান করেছে।

১ দিন আগে

প্রশ্নপত্র ফাঁসকারীদের ছাড় নয়: মোদি

প্রশ্নপত্র ফাঁসকারীদের ছাড় নয়: মোদি


প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান উত্তেজনার মুখে এমন বার্তা দিলেন তিনি। খবর এনডিটিভিরবৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’মোদি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের এটি একটি অংশ। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত আছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

১ দিন আগে

দিল্লিতে ফের বন্ধ ইন্টারনেট, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা

দিল্লিতে ফের বন্ধ ইন্টারনেট, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা


দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে।পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, এমন ঘটনা আন্দোলনের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।এ সময় লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২ দিন আগে

ফের বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

ফের বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

২৩ জুলাই ২০২৬ সকাল ০৯:২৮:৫৬

ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের আগুন

ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের আগুন

২৩ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৫০

মার্কিন হামলায় সহায়তাকারীদের ইরানের কঠোর বার্তা

মার্কিন হামলায় সহায়তাকারীদের ইরানের কঠোর বার্তা

২৩ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৪:৫৫

ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

২২ জুলাই ২০২৬ রাত ১১:২১:৩৩

যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত হলেও ইরান আন্তরিক নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত হলেও ইরান আন্তরিক নয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২২ জুলাই ২০২৬ দুপুর ০১:৪৮:২৬

দিল্লির যন্তর মন্তরে আবারও ভিড় বাড়ছে, বিদেশেও ছড়াচ্ছে আন্দোলন

দিল্লির যন্তর মন্তরে আবারও ভিড় বাড়ছে, বিদেশেও ছড়াচ্ছে আন্দোলন

২২ জুলাই ২০২৬ দুপুর ০১:২৭:৫১

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২২ জুলাই ২০২৬ দুপুর ০১:১২:৫৭

সৌদির সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদির সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের

২২ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৩:১৯

টানা ১১তম দিনের মতো মার্কিন হামলায় কেঁপে উঠছে ইরান

টানা ১১তম দিনের মতো মার্কিন হামলায় কেঁপে উঠছে ইরান

২২ জুলাই ২০২৬ সকাল ১১:০৫:২৭

বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দাম বেড়েছে

বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দাম বেড়েছে

২২ জুলাই ২০২৬ সকাল ১১:০০:১৮

জেন-জি আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি পেশ

জেন-জি আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি পেশ

২২ জুলাই ২০২৬ সকাল ১০:৫৬:৫৫

1–15 / মোট 988টি সংবাদ | পৃষ্ঠা 1 / 66
শিরোনাম
সাবেক রাষ্ট্রপতি হিসাবে যেসব সুবিধা পাচ্ছেন সাহাবুদ্দিন মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লেগেছে ১৫৮ দিন: এবি পার্টি গঙ্গাচড়ায় তিস্তার মার্জিনাল ডাইকে ধস, ঝুঁকিতে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হৃদরোগ-কিডনি জটিলতায় ভুগছেন, মাঝেমধ্যে অচেতন হয়ে যান সাহাবুদ্দিন হত্যার পর নদীতে ফেলে মরদেহ গুমের মামলায় অভিযুক্ত প্রধান আসামি আটক সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গৃহীত, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসাবে যেসব সুবিধা পাচ্ছেন সাহাবুদ্দিন মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লেগেছে ১৫৮ দিন: এবি পার্টি গঙ্গাচড়ায় তিস্তার মার্জিনাল ডাইকে ধস, ঝুঁকিতে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হৃদরোগ-কিডনি জটিলতায় ভুগছেন, মাঝেমধ্যে অচেতন হয়ে যান সাহাবুদ্দিন হত্যার পর নদীতে ফেলে মরদেহ গুমের মামলায় অভিযুক্ত প্রধান আসামি আটক সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গৃহীত, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন