ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল


যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে মুদ্রানীতির পরবর্তী গতিপথ সম্পর্কে আরও ধারণা পেতে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্স।সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমেছে। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারও ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৪৬৬ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলক কম।স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, শুক্রবার প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর বন্ডের সুদহার বেড়েছে এবং ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণ ও রুপার দাম জ্বালানি পণ্যের বিপরীত দিকে গিয়ে আরও কমেছে।হ্যানসেনের মতে, সোমবারের লেনদেনে দুইবার প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের নিচে নামার পর স্বর্ণের বাজারে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। ৪ হাজার ৩২০ ডলারের কাছাকাছি পর্যায়কে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ৪ হাজার ৫০০ ডলারের ওপরে গেলে বিক্রির চাপ তৈরি হতে পারে।গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন ৫৮ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।বাজারে এখন বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক এবং শুক্রবার প্রকাশিতব্য ভোক্তা মূল্যসূচকের দিকে নজর রয়েছে। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।সপ্তাহান্তে জাহাজ চলাচলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তেলের দাম বেড়েছে। একই সময়ে ইরান জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় এলাকায় একটি নতুন নিয়ন্ত্রিত অঞ্চল এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি নৌপথের মানচিত্র ঘোষণা করা হবে। এতে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বাড়লে সুদ বা আয় না দেওয়া স্বর্ণয় বিনিয়োগের আকর্ষণ কমে যায়।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত না নিলে—যে দাবি তিনি এর আগেও করে আসছেন—যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারেন।অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮২৫ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে উঠেছে।

১ দিন আগে

অগ্ন্যুৎপাতের প্রভাবে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে লাখো যাত্রী আটকা

অগ্ন্যুৎপাতের প্রভাবে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে লাখো যাত্রী আটকা


ইন্দোনেশিয়ার দুই প্রধান দ্বীপ জাভা ও সুমাত্রাকে পৃথক করা সুন্দা প্রণালির একটি দ্বীপে অবস্থিত আগ্নেয় পর্বত আনাক ক্রাকাতাউয়ের সক্রিয় হয়ে ওঠা এবং বিপুর পরিমাণে লাভা, গ্যাস এবং ছাইয়ের উদ্গীরণের জেরে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ ৮টি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণসহ যাবতীয় অপারেশন স্থগিত রেখেছে ইন্দোনেশিয়া।এতে দেশটির আটটি বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী। আজ সোমবারও বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিপর্যয়কর পরিস্থিতির কারণে ১ হাজার ৫৫৮ টি ফ্লাইটের উড্ডয়ন-অবতরণের শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে।গত শুক্রবার রাতে সক্রিয় হয়ে ওঠে আনাক ক্রাকাতাউ পর্বত। এর জেরে ইন্দোনেশিয়ার বিশাল অংশজুড়ে শুরু হয় ‍নিম্নমত্রার ভূকম্পন এবং পর্বতের জ্বালামুখ দিয়ে শুরু হয় অগ্ন্যুৎপাত, গ্যাস ও লাভার উদ্গীরণ। গতকাল রোববার দু’দফা উদ্গীরণ হয়েছে আনাক ক্রাকাতাউ পর্বতে।ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিমানবন্দরগুলোতে আটকা পড়া যাত্রীদের অধিকাংশই সিঙ্গাপুর, দোহা, সিডনি এবং কুয়ালালামপুর রুটের যাত্রী।ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি সাংবাদিকদের জানিয়েছেন, পশ্চিম জাভা দ্বীপেও অগ্নুৎপাতের ছাই ছড়িয়ে পড়ছে— এই তথ্য পাওয়ার পর বিমানবন্দরগুলোতে ফ্লাইট অপারেশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।মন্ত্রী আরও জানিয়েছেন, যেসব যাত্রী আটকা পড়েছেন, তারা চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত পাবেন। সেই সঙ্গে, ফ্লাইট অপারেশন ফের চালু হওয়ার পর যেন সঙ্গে সঙ্গে তা যাত্রীদের জানানো হয়— সেই নির্দেশও দেওয়া হয়েছে বিমান পরিষেবা সংস্থাগুলোকে।সূত্র : বিবিসি

১ দিন আগে

জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান

জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান


যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মুখে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের অংশবিশেষ জুড়ে একটি নতুন ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু করে পারস্য উপসাগরের নির্দিষ্ট এলাকা নিয়ে এই নিষিদ্ধ অঞ্চল গঠন করা হবে। এই এলাকায় প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিজস্ব নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।অভ্যন্তরীণ অর্থনীতির ওপর চাপ সামলাতে আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে প্রতি লিটার তেলের তৃতীয় ধাপের দর ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি নিশ্চিত করেন, মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে।গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইরানি রিয়ালের মান ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে ২ দশমিক ২ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে।যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্প্রতি ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। যার অংশ হিসেবে ওয়াশিংটন দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।সূত্র: টাইমস নাউ

১ দিন আগে

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের পণ্যবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে দুর্ঘটনায় পতিত হয়েছে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান। সোমবার (৭ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে জানা গেছে, এই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ইস্টার্ন ডেলাইটিং সময় দুপুর ২টার অল্প আগে প্রাইম এয়ারের ‘৭৫৯৮’ নম্বর ফ্লাইটটি রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।দুর্ঘটনার পর দুটিতে আটকে পড়া ব্যক্তি এবং বিমানের ভেতর আটকে থাকা পাইলট ও কো-পাইলটকে উদ্ধারে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট এবং ২০০ জন কর্মী কাজ শুরু করেন। এভিয়েশন ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানায় যে বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে এসেছিল এবং এটি যখন রানওয়ে অতিক্রম করে তখন এর গতি ছিল ১১২ নট বা ঘণ্টায় ২০৭ কিলোমিটার।প্লেনটি ছিল ৩২ বছর পুরনো একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার যা ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের পক্ষ থেকে পরিচালনা করছিল। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল এবং ২১ এয়ার কর্তৃপক্ষ শোক প্রকাশ করে স্থানীয় প্রশাসন ও তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) সভাপতি জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ২১ এয়ার উভয়ই এই সরকারি তদন্তে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের ট্রিনিটি বে-তে অ্যামাজন প্রাইম এয়ারের একটি একই মডেলের বোয়িং ৭৬৭-৩০০ বিমান ভেঙে পড়ে চালকদলের তিন সদস্যের মৃত্যু হয়েছিল। সূত্র: জাপান টাইমস

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৩:৫৮

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৬:২৬

ইয়েমেনে সরকারপন্থি ও হুথিদের সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনে সরকারপন্থি ও হুথিদের সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:২৫:১০

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৩৭৫

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৩৭৫

৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৩১:১৬

ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:১৩

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:৫২

ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার  ডুবে গেলো

ওমান উপসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবে গেলো

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৭:৪০

ইয়েমেনে নতুন করে সংঘাতে ৬০ জনেরও বেশি নিহত

ইয়েমেনে নতুন করে সংঘাতে ৬০ জনেরও বেশি নিহত

৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:০৩

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, উদ্ধার কাজ সমাপ্ত

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, উদ্ধার কাজ সমাপ্ত

৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৩:৫৬

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত ৬২

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত ৬২

৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:১৪

স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন

স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন

৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:১৯:২৩

1–15 / মোট 1196টি সংবাদ | পৃষ্ঠা 1 / 80
শিরোনাম
মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : মাহদী আমিন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ভিপি সাদিক কায়েমের রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর আংশিক চালু হতে পারে থার্ড টার্মিনাল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : মাহদী আমিন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ভিপি সাদিক কায়েমের রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর আংশিক চালু হতে পারে থার্ড টার্মিনাল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা