ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল


প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানোর ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি চোখধাঁধানো জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার নবাগত দল রেসিং সানটান্ডারকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালানরা। দলের দুর্দান্ত এই জয়ে অনবদ্য হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে বার্সেলোনা। অষ্টম মিনিটেই ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে প্রথম গোল এনে দেন জোয়াও কানসেলো। ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন রাফিনিয়া। ৩০তম মিনিটে রেসিংয়ের মিডফিল্ডার গেয়ি এক গোল শোধ করলেও ৩৬তম মিনিটে অ্যাসিয়ার ভিল্লালিবেরের আত্মঘাতী গোলে ৩-১-এ এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের ৪২তম মিনিটে দানি ওলমোর পাস থেকে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি এক গোল শোধ করে ব্যবধান কমালেও বার্সার রুদ্ররূপ থামেনি। দুই মিনিট পরেই পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক ও দলের পঞ্চম গোলটি পূরণ করেন রাফিনিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে এটি তার ১১তম গোল। ৭২তম মিনিটে ডি-বক্সে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ালেও কিন্তু অফসাইডের কারণে গোলবঞ্চিত হন ইয়ামাল। ৭৯ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামা আরেক ব্রাজিলিয়ান জেসুস লা লিগায় গোলের খাতা খোলেন । ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে পেয়েই প্রথম ছোঁয়ায় কিছুটা বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন সাবেক আর্সেনাল স্ট্রাইকার।অনেক সুযোগ হারানোর পর, অবশেষে ৮৯তম মিনিটে গোলের দেখা পান ইয়ামাল। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা আডেইয়েমি মাঝমাঠে দুজনকে কাটিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে যান এবং ডি-বক্সে ঢুকে ছোট করে কাটব্যাক করেন, আর জোরাল শটে দলের সপ্তম গোলটি করেন ইয়ামাল। লিগে টানা চার ও সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন ইয়ামাল। আসরে তার গোল হলো সাতটি।মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতেই অন্তত পাঁচটি করে গোল করল কাতালান ক্লাবটি। এই সাত ম্যাচে তারা মোট গোল করল ৩৩টি, বিপরীতে তাদের জালে বল গেছে কেবল সাতবার! লিগে ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। আর লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রেসিং ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

১ দিন আগে

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা


এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচেই এক অসম লড়াইয়ে নামতে হচ্ছে টাইগ্রেসদের। প্রতিপক্ষ উত্তর কোরিয়া। সেই ম্যাচের শুরুর একাদশেও বড় চমক রেখেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় চীনের নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত একাদশ থেকে পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন বাটলার।বাটলারের শুরুর একাদশের সবচেয়ে বড় চমক বাংলাদেশ নারী দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমার একাদশে না থাকা। বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের ভরসার নাম ঋতুপর্ণা। তবে কোনো তাকে একাদশে রাখা হয়নি সেটি জানানো হয়নি বাফুফের পক্ষ থেকে।অন্যদিকে, সর্বশেষ প্রতিযোগীতামূলক ম্যাচে একাদশ থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক আফঈদা খন্দকারকে আবারও শুরুর একাদশে ফিরিয়েছেন বাটলার। এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি গোলরক্ষক রূপনা চাকমার।এ ম্যাচে অনেকটা রক্ষণাত্মক কৌশল নিয়ে একাদশ সাজিয়েছেন বাটলার। বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে আক্রমণভাগ মাঝ মাঠের নিয়মিত ফুটবলারদের। ঋতুপর্ণা ছাড়াও নেই ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র এবং মিডফিল্ডার মনিকা চাকমা।তবে সবচেয়ে বড় চমকটা বোধহয় আইরিন খাতুনের একাদশে সুযোগ পাওয়া। মাত্র ১৪ বছর বয়সেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।একাদশে এমন পরিবর্তনের আভাস অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন বাটলার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাটলার বলেছিলেন, ‘ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আমি বেশ কিছু তরুণ মেয়েক সুযোগ দেব। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বড় মঞ্চের সুযোগগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, শেখা এবং নিজেদের ফুটবলের উন্নয়ন ঘটানো।’মারিয়া মান্দা (অধিনায়ক), মিলি আক্তার, আফঈদা খন্দকার, আইরিন খাতুন, সুরভি আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, কোহাতি কিসকু, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, মোসাম্মাৎ সুলতানা।

৪ দিন আগে

এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি বিসিসিআই’র

এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি বিসিসিআই’র


এক বছরের মধ্যে দুইবার ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিতে অস্বীকৃতি জানাল। ভূরাজনৈতিক উত্তেজনা ও ভারতবিরোধী অবস্থানের কারণে ট্রফি নেওয়ার বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বয়কট করেছে তারা।গত বছর পাকিস্তানকে ফাইনালে হারিয়ে জেতা ট্রফিটি এখনও হাতে পায়নি ভারতের পুরুষ দল। ফাইনালের পর নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। সেটি এখন এসিসির দপ্তরে রয়েছে। এরপর রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জেতা ভারতও একইভাবে নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি জানায়।ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই আগেভাগেই এসিসি কর্মকর্তাদের জানিয়ে দেন, চ্যাম্পিয়ন হলে ভারত নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না। এবার পোডিয়ামে ট্রফিও আনা হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, বোর্ড আশাবাদী ছিল অন্য কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।সাইকিয়া আরও জানান, ভারতীয় নারী দল এসিসি ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব নাকচ করে দেন। তাতে বিসিসিআইও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে।সাইকিয়াকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘দেড় বছর আগের (পুরুষদের এশিয়া কাপের সময়কার) ধারাবাহিকতায় আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চাইনি। আমরা এখনও আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফিটি হাতে পাইনি। তবে বিদেশি কিছু ভাড়াটে ঘাতকদের হাতে প্রাণ দেওয়া আমাদের দেশের বহু মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অবস্থান অটুট রাখতে চাই।’তিনি আরও বলেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেপুটি চেয়ারম্যানকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা মেনে নেওয়া হয়নি। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় ছিল না।’সাইকিয়া আশ্বাস দিয়েছেন, যে কোনো এক পর্যায়ে ট্রফিগুলো বিসিসিআই-র হাতে আসবে, ‘এশিয়া কাপে দারুণ জয়ের জন্য বিসিসিআই নারী দলকে অভিনন্দন জানিয়েছে। পুরো দেশ আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত। কোনো এক পর্যায়ে আমরা দুটো ট্রফিই ফিরে পাব।’

৪ দিন আগে

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল


চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচডেতে মাঠে নামছে ইউরোপের চার বড় নাম—বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল। বাংলাদেশ সময় অনুযায়ী চার ম্যাচের মধ্যে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে, আর বাকি তিনটি ম্যাচের পর্দা উঠবে বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) রাত ১টায়।বার্সেলোনা বনাম ফেইনুর্ড — ম্যাচটি হবে বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর ঘরের মাঠে শুরু করবে বার্সা। লিভারপুল বনাম আতলেতিকো মাদ্রিদ — ম্যাচটি হবে লিভারপুলের অ্যানফিল্ডে। সমর্থনের বিচারে এগিয়ে থাকলেও শক্তিমত্তায় সমানে সমান লড়বে আতলেতিকো। পিএসজি বনাম স্লোভান ব্রাতিস্লাভা — পিএসজি নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে।নাপোলি বনাম আর্সেনাল — ম্যাচের ভেন্যু নাপোলির স্টাদিও দিয়েগো আরমান্দো মারাদোনা। সফরকারী হিসেবে গেলেও বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছ গানার্সরা। বার্সেলোনা ও পিএসজি ঘরের মাঠে ফেভারিট হিসেবেই শুরু করছে। দল ও শক্তিমত্তার বিচারে বিনা হোঁচটেই তাদের জয়ের সম্ভাবনা বেশি। তারপরও বড় মঞ্চে বেশ সতর্ক এই দুই জায়ান্ট। অন্যদিকে লিভারপুল-আতলেতিকো এবং নাপোলি-আর্সেনালের লড়াই দুটোই হতে পারে এই রাতের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ।তবে এই চারটি ম্যাচ বাদেও আরও দুইটি ম্যাচ এই রাতেই মাঠে গড়াচ্ছে। সেগুলো হলো: স্টুটগার্ড-ভাইকিং (রাত ১০.৪৫টায়) ও স্পোর্টিং-গালাতেসারে (রাত ১টায়)।

১ সপ্তাহ আগে

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০০:৪৪

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২০:২৬

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:৫৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

৩১ আগস্ট ২০২৬ রাত ১০:২৩:০৭

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

২৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:৫৮

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ

২৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:০১:৪৩

ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

২৩ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:০৭

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫২:৪১

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

২১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২১:৫৭

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:৩২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

১৬ আগস্ট ২০২৬ সকাল ১১:৪০:২৯

1–15 / মোট 247টি সংবাদ | পৃষ্ঠা 1 / 17
শিরোনাম
শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার চাঁদপুরের তরুনের প্রযুক্তি বিপ্লব, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হোপেনিটি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে ভারত থেকে হেলমেট আনছে বিসিবি নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা কিউআর লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা দেশে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গানভরের প্রথম এলএনজি কার্গো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার চাঁদপুরের তরুনের প্রযুক্তি বিপ্লব, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে হোপেনিটি ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে ভারত থেকে হেলমেট আনছে বিসিবি নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা কিউআর লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা দেশে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গানভরের প্রথম এলএনজি কার্গো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি