ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’

ঈদে আসছে একক নাটক ‘হিয়ার মাঝে’


ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘হিয়ার মাঝে’। এতে অভিনয় করেছেন লামিমা লাম, সুদীপ বিশ্বাস দীপ ও সঞ্জয় রাজসহ আরও অনেকে। সজল আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব।জানা গেছে, সম্প্রতি ৩০০ ফিট ও ডাক্তার বাড়ি-২ লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হিয়ার মাঝে’ নাটকটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি-তে প্রচারিত হবে। নাটকটির মার্কেটিং পার্টনার হিসেবে রয়েছে এসকে মিডিয়া পিআর।এ প্রসঙ্গে অভিনেত্রী লামিমা লাম বলেন, 'হিয়ার মাঝে' নাটকটি খুবই ভালো হয়েছে। প্রতিটি সিনে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। সহশিল্পী দীপের সঙ্গে এটি আমার প্রথম কাজ, এবং আমাদের কেমিস্ট্রি দারুণ হয়েছে। এছাড়াও নির্মাতা রাজীব ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি, তাই কাজের অভিজ্ঞতাও ছিল স্বচ্ছন্দ। সব মিলিয়ে দর্শকদের জন্য ভালো একটি কাজ হবে বলে আশা করছি।'অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ বলেন, 'নাটকটির শুটিং খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আশা করি, দর্শকরা ঈদে টিভির পাশাপাশি ইউটিউবেও নাটকটি উপভোগ করতে পারবেন। লামিমা লামের সঙ্গে এটি আমার প্রথম কাজ, এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। আমাদের জুটিকে দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।'অভিনেতা সঞ্জয় রাজ বলেন, ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘হিয়ার মাঝে’। সজল আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব। নাটকটির গল্প অনেক সুন্দর। আমি প্রায় ৩০ বছর ধরে অভিনয় করছি, এই সময়ে নানা ধরনের চরিত্রে কাজ করেছি। বর্তমানে নিয়মিত নেগেটিভ চরিত্রে অভিনয় করছি। এই নাটকেও দর্শক আমাকে একেবারে নতুন একটি চরিত্রে দেখতে পাবেন। আশা করি, আমার এই ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের ভালো লাগবে।

২০ ঘন্টা আগে

ফারুকীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ

ফারুকীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ


ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশের আলোচিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়ে তিনি দাবি করেন, ফারুকীর কারণে কিছু শিল্পীর জীবন বিপর্যস্ত হয়েছে।কান্নাজড়িত কণ্ঠে অরুণা বিশ্বাস বলেন, ‘আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। সে মনে করছে সে জিতে গেছে, কিন্তু সে জীবনেও জিততে পারবে না।’তিনি আরও অভিযোগ করেন, দেশের ভেতরে কাজের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে তাকে। ‘আমি আমার দেশটাকে মিস করি। কোথাও কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। যেখানেই গেছি, সেখানেই ফারুকী। টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো’- বলেন এই অভিনেত্রী।একটি অনুষ্ঠানে ফারুকীর স্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অরুণা বিশ্বাস। তার ভাষায়, ‘প্রত্যেক শিল্পীর দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অনেক অধিকার আছে। কিন্তু আমাদের সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে।’লাইভে তিনি আরও বলেন, দেশের পরিস্থিতির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ‘আমি হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত ভুলব না, কীভাবে আমাকে নিজের দেশ ছেড়ে চলে আসতে হয়েছে’- যোগ করেন তিনি।তবে দেশ ছাড়ার পেছনে সরাসরি কোনো চাপ ছিল না বলেও জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘আমাকে কেউ কিছু বলেনি। কিন্তু কেন জানি মনে হয়েছে, আমার চলে যাওয়া উচিত।’ এয়ারপোর্টে এক ব্যক্তির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘একজন লোক আমাকে বারবার বিরক্ত করছিল। আমি জানতে চাই, কেন সে এমন করছিল। আশা করি, একদিন তার সঙ্গে দেখা হবে এবং তাকে জিজ্ঞাসা করতে পারব।’অরুণা বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরেই তিনি কানাডায় বসবাস করছেন।  তিনি বলেন, ‘আমি ৩০ বছর ধরে কানাডায় আছি। আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমি পালিয়ে আসিনি’। এই বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন নেপালি অভিনেত্রী

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন নেপালি অভিনেত্রী


কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।ফেসবুকে রাজেশ্রী থাপার ছবি পোস্ট করে পরিচালক ক্যাপশনে লেখেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর তাঁর কমেন্ট বক্সে হাজার হাজার ফানি মন্তব্য পড়তে দেখা যায়।গত বছর কোরবানির ঈদের সময় থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট ফাইভের প্রচার। নতুন সিজনে শুরু থেকেই দেখা যাচ্ছে চমক। পাঁচ বছর পর এই সিজনে ফিরে এসেছেন নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। যুক্ত হয়েছে নতুন চরিত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ব্যাচেলর পয়েন্টের নতুন এই সিজন প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।

৪ দিন আগে

মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিক

মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিক


কারাগার থেকে মুক্তি পেয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিদ্দিক জানান, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।সিদ্দিক আরও বলেন, ‘আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’তিনি আরও বলেন, ‘মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানা এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত বছর ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

৪ দিন আগে

মৃত স্বামীর বিরুদ্ধে ‘নির্মম’ কটাক্ষের জবাবে মুখ খুললেন রাহুলপত্নী প্রিয়াঙ্কা

মৃত স্বামীর বিরুদ্ধে ‘নির্মম’ কটাক্ষের জবাবে মুখ খুললেন রাহুলপত্নী প্রিয়াঙ্কা

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৭:৫৪

গান নিয়ে বিতর্কে ক্ষমা চাইলেন সঞ্জয়, নিলেন ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব

গান নিয়ে বিতর্কে ক্ষমা চাইলেন সঞ্জয়, নিলেন ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৫:২২

সামাজিক মাধ্যমে মিম শেয়ার, বিপাকে পড়েছেন প্রকাশ রাজ

সামাজিক মাধ্যমে মিম শেয়ার, বিপাকে পড়েছেন প্রকাশ রাজ

২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৭:১১

চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন কাজল

চুম্বন দৃশ্য নিয়ে যা বললেন কাজল

২৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৪:৩২

বাংলাদেশে গম পাচার মামলায় নুসরাত জাহানকে তলব

বাংলাদেশে গম পাচার মামলায় নুসরাত জাহানকে তলব

২২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৭:২৯

কথায় নয়, কাজেই পরিচয: তানজিন তিশা

কথায় নয়, কাজেই পরিচয: তানজিন তিশা

২২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২২:৪৯

আমেরিকায় রেকর্ড করলো বনলতা এক্সপ্রেস

আমেরিকায় রেকর্ড করলো বনলতা এক্সপ্রেস

১৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৩

গোপনে বিয়ে করলেন ভারতীয় তারকা জুবিন নটিয়াল

গোপনে বিয়ে করলেন ভারতীয় তারকা জুবিন নটিয়াল

১৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৫:১৪

আবারও সংসার ভাঙার গুঞ্জনের কবলে রণবীর-দীপিকা

আবারও সংসার ভাঙার গুঞ্জনের কবলে রণবীর-দীপিকা

১৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৭:০৭

মস্কো উৎসবে বাংলাদশের ২ ছবি

মস্কো উৎসবে বাংলাদশের ২ ছবি

১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৬:০৯

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৯:২১

1–15 / মোট 88টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 6
শিরোনাম
নরসিংদীতে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি বাইক প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী এসএসপি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু আবিদ মোহাম্মদপুরের চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০ রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ ১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল নরসিংদীতে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি বাইক প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী এসএসপি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু আবিদ মোহাম্মদপুরের চা-দোকানদার আমির হোসেন হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ভৈরবে আম পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ৩০ রামুতে বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ ১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তাকে রদবদল