পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৯:৩৯
পীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায় ধর্মীয় আরাধ্য শ্রী কৃষ্ণের ৫২৫৩ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় মিত্রবাটি জগন্নাথ ধাম হরিসভা মন্দির প্রাঙ্গনে থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে।
শোভাযাত্রায় ঠাকুরগাঁও -৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক তপন কুমার রায়, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শীলসহ নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তন ও ধর্মীয় গান পরিবেশন করেন।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতাপাঠ, প্রার্থনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।