নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১০:৪৩
নাগরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ভূক্তভোগি স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দুয়াজানী গ্রামে। ধর্ষনকারী সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামের নুর মোহাম্মদ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২১)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার রাতে ধর্ষনকারীকে গ্রেফতার করেছে।
অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাগরপুর সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া কৌশলে স্কুল পড়–য়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এব্যাপারে ভিকটিমের মায়ের সাথে মোবাইল ফোনে (০১৭০. . . . .৯০) নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের দক্ষিণ দুয়াজানী গ্রামে ধর্ষনের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি ইয়ামিন মিয়াকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।