ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা


সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।রিয়াদে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংহতির বার্তা হস্তান্তর করেন।বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন।তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজি বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং মধ্যপ্রাচ্যের সংকটময় সময়ে বাংলাদেশের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

৬ দিন আগে

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় কসবার শফিকুল নিহত

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় কসবার শফিকুল নিহত


ইতালির বেরগামোতে ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম (৫৫) কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।রবিবার (২৬ এপ্রিল) ইতালির বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।এ ঘটনায় নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

১ সপ্তাহ আগে

সিউলে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সমাবেশের ডাক

সিউলে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সমাবেশের ডাক


সিউল, দক্ষিণ কোরিয়া: অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “২০২৬ অভিবাসী শ্রমিক মে দিবস সমাবেশ” শিরোনামে এই কর্মসূচি আয়োজন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।সমাবেশটি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিউলের একটি গুরুত্বপূর্ণ স্থানে—সিউল আঞ্চলিক কর্মসংস্থান ও শ্রম দপ্তরের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের দিকে পদযাত্রা করেন। সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—জবরদস্তিমূলক শ্রম বন্ধ, অভিবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা নিশ্চিত করা, শ্রম নিরাপত্তা জোরদার করা এবং মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিত করা।আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে KCTU, KMWU, এবং MTU শ্রমিক ইউনিয়ন, যারা দীর্ঘদিন ধরে অভিবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে আসছে। তারা মনে করেছে, বর্তমান পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকরা নানা ধরনের বৈষম্য ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হচ্ছেন, যা দ্রুত সমাধান করা জরুরি।সমাবেশে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক,সচেতন নাগরিকসহ  মানবাধিকার কর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এই সমাবেশকে ঘিরে সিউলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা  হয়।

১ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুজনের মধ্যে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুজনের মধ্যে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।তবে তার সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পায়নি পুলিশ।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয়।তবে নিখোঁজ হওয়া আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি এবং তার খোঁজ পাওয়ার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কার্যালয়।নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে, বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে পুলিশ।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও জামিলের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

১ সপ্তাহ আগে

দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিক নির্যাতন

দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিক নির্যাতন

২৪ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৭:৪৫

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

২১ এপ্রিল ২০২৬ রাত ১০:০৬:৩৭

তিন দেশ থেকে একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ

তিন দেশ থেকে একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ

১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৪:১৪

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার  সিদ্ধান্ত

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সিদ্ধান্ত

১০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৫:৫৪

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

৮ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৯:৩৫

যুক্তরাষ্ট্রে নিজ কর্মস্থলে লক্ষ্মীপুরের নারীকে হাতুড়িপেটায় হত্যা: ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নিজ কর্মস্থলে লক্ষ্মীপুরের নারীকে হাতুড়িপেটায় হত্যা: ঘাতক গ্রেপ্তার

৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৮:৩৩

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে নিজের অবস্থান জানালেন মিজানুর রহমান আজহারী

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে নিজের অবস্থান জানালেন মিজানুর রহমান আজহারী

১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৪:১০

নিউইয়র্কে সড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত বাংলাদেশি তরুণী

নিউইয়র্কে সড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত বাংলাদেশি তরুণী

৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:৫১:৫৪

দক্ষিণ কোরিয়া বিএনপির মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন

দক্ষিণ কোরিয়া বিএনপির মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন

৩০ মার্চ ২০২৬ সকাল ১১:১৯:৩৬

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২৬ মার্চ ২০২৬ রাত ০৬:২৫:১০

জার্মানিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর, যেখানে যেখানে হবে জামাত

জার্মানিতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর, যেখানে যেখানে হবে জামাত

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪১:৫৯

1–15 / মোট 38টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান বানরসহ হত্যা মামলার আসামি আটক, এলাকায় চাঞ্চল্য হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক, আমাদের পররাষ্ট্র নীতি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ ৯ মে দেশের কোথাও লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে গাঁজাসহ স্বামী -স্ত্রী আটক ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান বানরসহ হত্যা মামলার আসামি আটক, এলাকায় চাঞ্চল্য হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক, আমাদের পররাষ্ট্র নীতি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ ৯ মে দেশের কোথাও লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে গাঁজাসহ স্বামী -স্ত্রী আটক