ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান


মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) দূতাবাসের এক অতিজরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি-সংক্রান্ত কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।এ ছাড়া ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রচার না করার পাশাপাশি মোবাইলে এসব কনটেন্ট সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা যেন ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলেন। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫ ; পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ ; এবং ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৪ ; নম্বরে যোগাযোগ করা যাবে।এ ছাড়া মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

দেশে ফিরে সমাজ উন্নয়নে কাজ করতে চান ড. গোলাম রাব্বানী

দেশে ফিরে সমাজ উন্নয়নে কাজ করতে চান ড. গোলাম রাব্বানী


জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছেন ‘স্কুল অব লিডারশিপ’-এর প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি। বৈঠকে প্রধানমন্ত্রী তাকে দেশে ফিরে নেতৃত্ব উন্নয়ন ও সমাজগঠনমূলক কার্যক্রমে যুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন।সাম্প্রতি এক সাক্ষাৎকারে ড. গোলাম রাব্বানী প্রথাগত রাজনীতির বদলে পরিবেশ ও শিক্ষার মতো বিষয়ে দক্ষ রাজনৈতিক সমাজকর্মী তৈরি এবং গ্রামীণ চায়ের দোকানগুলোকে সামাজিক যোগাযোগের হাব হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভিলেজ কোর্টকে আরও কার্যকর করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ড. গোলাম রাব্বানী প্রধানমন্ত্রীর এই আহ্বানকে দেশের মানুষের কল্যাণে কাজ করার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। একটি সুনির্দিষ্ট কাজের দর্শন নিয়ে শিগগিরই তিনি দেশে ফিরে এই বহুমুখী নেতৃত্ব ও কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ শুরু করতে চান।

৩ দিন আগে

খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: এবার চাহিদাপত্র পেলো আত তাকওয়া

খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: এবার চাহিদাপত্র পেলো আত তাকওয়া


বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে গুডনেস সার্ভিসেস লিমিটেডকে (আরএল-২০৬৮) ২৮টি চাহিদাপত্র দেয়া হয়েছিলো। এবার আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) ২৬ জন কর্মীর জন্য চাহিদাপত্র অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার হাইকমিশন। জানা গেছে, প্রথম ধাপে মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে গুডনেস সার্ভিসেস লিমিটেডের (আরএল-২০৬৮) জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছিলো বাংলাদেশ হাইকমিশন। এবার দ্বিতীয় ধাপে হাইকমিশন থেকে সত্যায়ন করা হয়েছে ২৮ কর্মীর চাহিদাপত্র। মালয়েশিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান শরীকত পারনিগান মনজা’র চাহিদার পরিপ্রেক্ষিতে আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) এই অনুমোদন দেওয়া হলো।আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডের (আরএল-১৭০৩) ম্যানেজার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার হাইকমিশন থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। কর্মী নিয়োগে অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সময় নতুন কর্মী প্রবেশ বন্ধ করে মালয়েশিয়া সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক কর্মসংস্থান নিয়ে বিশেষ বৈঠকে বন্ধ ও সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় উন্মুক্ত করার ওপর জোর দেন। তিনি এ লক্ষে মালয়েশিয়া সফরও করেন। সফরকালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ আবার উন্মুক্ত হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই শ্রমবাজারে প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগে সেখানকার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে শ্রমিক দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন তারা। গত ৪ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

৪ দিন আগে

রিয়াদে আগামী ৯ ও ১০ অক্টোবর কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিম

রিয়াদে আগামী ৯ ও ১০ অক্টোবর কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার টিম


সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।তাবারজাল-আলজাওফ ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিতে আগামী ৯ ও ১০ অক্টোবর, শুক্রবার ও শনিবার একটি কনস্যুলার টিম সেখানে অবস্থান করবে।দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাবারজাল আল ফাহদা, দাইরেজা রোড, দাইরেজা, তাবারজাল-আলজাওফ এলাকায় এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।কনস্যুলার টিমের মাধ্যমে প্রবাসীরা ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি, শ্রম কল্যাণসংক্রান্ত বিভিন্ন সেবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ বা হুরুবপ্রাপ্তদের আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।এছাড়া সোনালী ব্যাংকের সেবা, ট্রাভেল পারমিট প্রদান, কনস্যুলার ডকুমেন্ট সত্যায়ন, আমমোক্তারনামা প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবাও দেওয়া হবে।দূতাবাস জানিয়েছে, ই-পাসপোর্টের আবেদনকারীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি ই-পাসপোর্টের ছবির জন্য গাঢ় রঙের রঙিন পোশাক পরিধান করে আসার জন্যও অনুরোধ করা হয়েছে। সাদা বা হালকা রঙের পোশাক পরা যাবে না।প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১ সপ্তাহ আগে

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার,  মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে কঠোর অভিযান

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার, মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে কঠোর অভিযান

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:৪২

সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

১ অক্টোবর ২০২৬ রাত ০৬:৫৬:০০

অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

২৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:১৮:১২

মালদ্বীপে প্রবাসীদের সমস্যা নিয়ে হাইকমিশনে জামায়াত নায়েবে আমীরের মতবিনিময়

মালদ্বীপে প্রবাসীদের সমস্যা নিয়ে হাইকমিশনে জামায়াত নায়েবে আমীরের মতবিনিময়

২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩৭:১৪

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১০:৩৯

লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে

লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৫৩

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৩:৩৯

কুয়ালালামপুরে মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

কুয়ালালামপুরে মেগা অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৯:৫৬

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব প্রবাসী নিহত

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব প্রবাসী নিহত

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩০:৩৫

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

বিবিসিসিআই’র নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম সিআইপি

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫১:৫০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:০৭

1–15 / মোট 92টি সংবাদ | পৃষ্ঠা 1 / 7
শিরোনাম
সচিবালয়ে অগ্নিকাণ্ড ডাউন সিনড্রোম সোসাইটির উদ্যোগে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিস্তা প্রকল্পে সহায়তা ও মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস চুয়েটের অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো পুলিশ কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত এসএসসিতে ১/২ বিষয়ে ফেলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী নেত্রকোণায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪ সচিবালয়ে অগ্নিকাণ্ড ডাউন সিনড্রোম সোসাইটির উদ্যোগে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিস্তা প্রকল্পে সহায়তা ও মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস চুয়েটের অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো পুলিশ কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত এসএসসিতে ১/২ বিষয়ে ফেলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী নেত্রকোণায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪