নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪১:২৪
৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন একনেকে
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে তালিকায়।